ঢাকা ০৩:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

দেওয়ানগঞ্জে শহীদ ও আহত পরিবারদের নগদ টাকা, অটোরিকশা দিল আমরা বিএনপি পরিবার

দেওয়ানগঞ্জ : আর্থিক সহায়তার টাকা বিতরণ করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব আইনজীবী রুহুল কবির রিজভী। ছবি : বাংলারচিঠিডটকম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় জামালপুর জেলার চব্বিশৈর ছাত্র-জনতা গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারদের মাঝে আর্থিক সহায়তা এবং অটোরিশা বিতরণ করা হয়েছে। ২৭ আগস্ট বিকালে দেওয়ানগঞ্জ গার্লস হাইস্কুল মাঠে ‘আমরা বিএনপি পরিবার’ এ অনুষ্ঠানের আয়োজন করেন।

কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ ও দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এম. রশিদুজ্জামান মিল্লাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন  বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব আইনজীবী রুহুল কবির রিজভী।

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব আইনজীবী রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা আবার দুর্বৃত্তের শাসন ফিরে পেতে চান৷ তিনি এখন ক্ষমতা ফিরিয়ে নিতে মরিয়া হয়ে উঠেছেন। ভারতে যারা বাংলদেশী মুসলমান তাদেরকে বের করে দেওয়া হচ্ছে। কিন্ত শেখ হাসিনাকে তারা জামাই আদর করে পালছেন। শেখ হাসিনা ভিডিও করে নাশকতার বার্তা দিচ্ছেন। আগস্টে একটা ভয়ংকর দানবের পরাজয় ও রক্তঝরা আন্দোলনের পরেও জাতীয় রাজনীতি এখনও স্থির হয় নাই। কিছু রাজনৈতিক দল মনে করেন, তারাই আন্দোলন করেছে। আর কেউ কিছু করেনি। অথচ আমাদের শত শত নেতা-কর্মী খুন, গুমসহ নানা নির্যাতনের শিকার হয়েছেন।

তিনি আরও বলেন,  এই ভয়ংকর ফ্যাসিবাসী শাসন মোকাবেলা করেই জুলাই আন্দোলনের মাঠ তৈরি করল বিএনপি। এগুলো কি সব মিথ্যা ও বৃথা হয়ে গেছে? জুলাই আন্দোলনে যারা মারা গেছেন অধিকাংশই তো বিএনপি পরিবারের। তাদেরও কি সব বৃথা। আজকে অনেক বসন্তের কোকিলের আনাগোনা। যারা শেখ হাসিনার আমলে ঘর থেকে বের হয় নাই। তারা এখন অফিস আদালতে মাতাব্বরি করছে। যারা সংগ্রাম করেছে, যারা নির্যাতনের শিকার হয়েছে। তারা কখনোই চাঁদাবাজ, দখলবাজ হবে না। ঐ বসন্তের কোকিলেরাও নাম ভাঙ্গিয়ে এসব করছে। আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে। বসন্তের কোকিলেরা বিএনপির নেতা-কর্মীদের বিভ্রান্ত করবে। তারা যেন তা না করতে পারে খেয়াল রাখবেন।

এতে ভার্চুয়ালি বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী এনি, বিএনপি মিডিয়া সেলের আহবায়ক ডাক্তার মওদুদ হোসেন আলমগীর পাভেল, জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম ও সাধারণ সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন।

পরে বিকালে একই মঞ্চে দওেয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলো বএিনপরি র্কমী সমাবেশে প্রধান অতথিরি বক্তব্য রাখেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচবি আইনজীবী রুহুল কবির রিজভী।  কর্মী সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও আমরা বিএনপি পরিবার এবং জামালপুর জেলা বিএনপি, দেওয়নাগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

দেওয়ানগঞ্জে শহীদ ও আহত পরিবারদের নগদ টাকা, অটোরিকশা দিল আমরা বিএনপি পরিবার

আপডেট সময় ১১:২৪:১২ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫