ঢাকা ০৩:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

জামালপুরে কৃষক সংলাপ অনুষ্ঠিত

জামালপুর : জেলা মৎস্য কর্মকর্তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় কৃষক সংলাপ। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর জেলা মৎস্য কর্মকর্তার সম্মেলন কক্ষে মানুষের জন্য ফাউন্ডেশন ও ইউএন ওমেন এর সহযোগিতায় ২৬ আগস্ট, মঙ্গলবার দিনব্যাপী ‘জলবায়ু পরিবর্তন : প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক কৃষক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা গণচেতনা এই সংলাপের আয়োজন করে।

গণচেতনার সভাপতি শামীমা খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জাকিয়া সুলতানা। এছাড়াও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মনজুর আলম, জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের প্রশিক্ষণ কর্মকর্তা এটিএম হাবিবুর রহমান, জেলা মৎস্য অফিস উৎপাদন খামারের ব্যবস্থাপক মো. রেজাউল করিম, গণচেতনার কর্মসূচি সমন্বয়কারী ফাতেমা নার্গিস, কৃষক শাহিন মন্ডল, রহিমা প্রমুখ।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে চাষাবাদেও বিরূপ প্রভাব পড়ে। ফসলের রোগবাইল সম্পর্কে কৃষকদের সচেতন হতে হবে। কৃষি অফিসের পরামর্শ নিতে হবে। বাংলাদেশের জলবায়ুর সাথে মিল রেখে কোন সময় কোন ফসল চাষ করলে কৃষক লাভবান হওয়ার পাশাপাশি কোন ফসলে কি ধরনেরর পুষ্টি রয়েছে, সেই পুষ্টির মান ঠিক রাখতে কি কি ব্যবস্থা গ্রহণ করতে হবে- সেসব বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কিভাবে নিজেদের উদ্যোগে বীজ ও ফসল সংরক্ষণ করতে হবে এই সকল বিষয়ে পরামর্শ দেওয়া হয়।

কর্মকর্তাবৃন্দ সংলাপে কৃষক ও অন্যান্য অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। কৃষক সংলাপে জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রায় ৫০ জন বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, কিষাণ-কিষাণী অংশ নেন।

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

জামালপুরে কৃষক সংলাপ অনুষ্ঠিত

আপডেট সময় ০৮:৫০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫