ঢাকা ০৩:৩০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

বজ্রপাত নিরোধে সরিষাবাড়ীতে ৫০০ তালগাছ রোপণ

জামালপুর : অতিথিদের নিয়ে রাস্তার পাশে তালগাছের চারা রোপণ করেন স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশনের কর্মকর্তাবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও বজ্রপাত প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় তালগাছের চারা রোপণ কর্মসূচি গ্রহণ করেছে স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশন। ২৫ আগস্ট, সোমবার দিগপাইত-তারাকান্দি নতুন মহাসড়কের সাতপোয়া-মাইজবাড়ী এলাকায় সড়কের দুই পাশে ৫০০টি তালগাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় বলা হয়, ২০১৬ সালে বজ্রপাতকে জাতীয় দুর্যোগ ঘোষণা করা হয়। বিশেষজ্ঞদের তথ্যমতে, গত চার দশকে দেশে বজ্রপাতের হার প্রায় ১৫ শতাংশ বেড়েছে। প্রাণহানির বড় অংশই ঘটে খোলা মাঠে কৃষিকাজের সময়। এ বাস্তবতা মাথায় রেখে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও প্রাণহানি কমাতে স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশন সারাদেশে তালগাছ রোপণ কর্মসূচি চালাচ্ছে। এর আগে পাবনার চাটমোহরেও ৫০০টি তালগাছের চারা রোপণ করা হয়। বজ্রপাতপ্রবণ এলাকায় এ ধরনের কর্মসূচি আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে বলে সভায় জানানো হয়।

অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জামালপুরের উপ-পরিচালক জাকিয়া সুলতানা, অতিরিক্ত পরিচালক (উদ্যান) দিলরুবা ইয়াসমিন, সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহছেন উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা অনুপ কুমার সিং, স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশনের জোনাল সেলস ম্যানেজার মিজানুর রহমান, প্রোডাক্ট এক্সিকিউটিভ কৃষিবিদ লিতুন আহমেদ লাবিব এবং মাঠ ফিল্ড ম্যানেজার আব্দুল আউয়াল আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

বজ্রপাত নিরোধে সরিষাবাড়ীতে ৫০০ তালগাছ রোপণ

আপডেট সময় ১০:৫১:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫