জামালপুরের দেওয়ানগঞ্জে গাঁজার গাছ সহ গোলাম মোস্তফা ও আবু সাইদ নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জামালপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২) এর দেওয়ানগঞ্জ ডিবি পুলিশ।
২৩ আগস্ট, শনিবার দিবাগত রাতে উপজেলার ডাংধরা ইউনিয়নের সীমান্তবর্তী মাখনেরচর গ্রাম থেকে ১৫টি বড় গাঁজাগাছসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার গোলাম মোস্তফা ও আবু সাঈদ মাখনেরচর গ্রামের মৃত আব্দুল কদ্দুছের ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোলাম মোস্তফা ও আবু সাঈদ তাদের বাড়িতে ১৫টি গাঁজাগাছ চাষ করেছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে ডিবির উপ-পরিদর্শক (এসআই) নিরুপম নাগ ও এসআই রফিকুল ইসলাম ২৩ আগস্ট দিবাগত রাতে তাদের বাড়িতে মাদকবিরোধী অভিযান চালান। অভিযানের সময় ১৫টি গাঁজাগাছসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।
দেওয়ানগঞ্জ ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুহুল আমিন তালুকদার এ প্রতিবেদককে বলেন, ২৪ আগস্ট, রবিবার সকালে গ্রেপ্তার গোলাম মোস্তফা ও আবু সাঈদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্র আইনে দেওয়ানগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করে তাদেরকে জামালপুর আদালতে পাঠানো হয়েছে।
বিল্লাল হোসেন মন্ডল : নিজস্ব প্রতিবেদক, দেওয়ানগঞ্জ, বাংলারচিঠিডটকম 


















