ঢাকা ০৩:১২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

রৌমারী বিলের পানিতে ডুবে একজনের মৃত্যু

মেলান্দহ : রৌমারী বিল, যেখানে মাছ ধরতে গিয়ে মারা যান ইয়াছিন মিয়া। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মেলান্দহ ‍উপজেলায় বিলের পানিতে মাছ ধরতে নেমে ইয়াছিন মিয়া (২৭) নামে একজনের মৃত্যু হয়েছে। ১৮ আগস্ট, আগস্ট বিকাল ৫টার দিকে মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউনিয়নের রৌমারি বিলে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ইয়াছিন মিয়া স্থানীয় শেখসাদি মধ্যপাড়ার আব্দুল হাই মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ১৮ আগস্ট বিকালে বাড়ি থেকে মাছ ধরার জন্য রৌমারি বিলে যান ইয়াছিন মিয়া। বিলে নৌকা দিয়ে মাছ ধরার সময় তিনি অল্প পানির মধ্যে পড়ে হঠাৎ ডুবে যান। স্থানীয়রা ইয়াছিন মিয়াকে নৌকায় না দেখে নৌকার কাছেই পানি থেকে তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

স্থানীয় ইউপি সদস্য আজহার মিয়া এই প্রতিবেদককে বলেন, ইয়াছিন মিয়া নৌকায় মাছ ধরার জন্য বিলের মধ্যে গেলে তিনি নৌকা থেকে পানির মধ্যে পড়ে যান। পরে আশপাশের লোকজন তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন। পরে স্বজনেরা ইয়াছিন মিয়ার মরদেহ বাড়িতে নিয়ে যান। তিনি মৃগী রোগে আক্রান্ত ছিলেন।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম এই প্রতিবেদককে বলেন, ইয়াছিন মৃগী রোগী ছিলেন বলে জানিয়েছেন তার স্বজনেরা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

রৌমারী বিলের পানিতে ডুবে একজনের মৃত্যু

আপডেট সময় ০৯:০১:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫