ঢাকা ০৩:১৫ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

বকশীগঞ্জে উপজেলা জামায়াতের ইসলামের রুকন সম্মেলন অনুষ্ঠিত

বকশীগঞ্জ : রুকন সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য নাজমুল হক সাঈদী। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জে রুকন সম্মেলন করেছে উপজেলা জামায়াত। ১৫ আগস্ট, শুক্রবার বেলা ১১টার দিকে পৌর শহরের কোহিনূর আদর্শ দাখিল মাদরাসায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বকশীগঞ্জ উপজেলা জামায়াতের আমির শফিকুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ড. ছামিউল হক ফারুকী। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জামালপুর-১ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী আইনজীবী নাজমুল হক সাঈদী ও জামালপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুস সাত্তার।

বকশীগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আদেল ইবনে আউয়ালের সঞ্চালনায় রুকন সম্মেলনে আরও বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক কর্মকর্তা আনোয়ার হোসেন ফুয়াদ ও উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি রবিউল হাসান রিশাদ।

রুকন সম্মেলনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের মনোনীত প্রার্থী নাজমুল হক সাঈদীকে বিজয়ী করার লক্ষ্যে দিকনির্দেশনা দেওয়া হয়। জনগণের মন জয় করতে নেতা-কর্মীদের জনগণের পাশে থাকার নির্দেশনা দেওয়া হয়। একই সাথে সম্মেলনে আগামী নির্বাচনে পিআর পদ্ধতির গুরুত্ব নিয়ে জনগণকে ঐক্যবদ্ধ করতে বার্তা দেওয়া হয়।

সম্মেলনে ৯০ জন রুকন সদস্যসহ দলীয় নেতা-কর্মীরা অংশ নেন।

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

বকশীগঞ্জে উপজেলা জামায়াতের ইসলামের রুকন সম্মেলন অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:১১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫