ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

জামালপুরে হিফজুল কুরআন ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

জামালপুর : দারুস সুন্নাহ সালাফিয়া মাদরাসায় অনুষ্ঠিত হয় হিফজুল কুরআন ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা। ছবি : বাংলারচিঠিডটকম

ইসলামী শিক্ষা ও ইসলামী সংস্কৃতির চর্চা এবং বিকাশের লক্ষ্যে জামালপুরে আয়োজন করা হয় হিফজুল কুরআন ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা। এ উপলক্ষ্যে ৭ আগস্ট, বৃহস্পতিবার জামালপুর সদর উপজেলার কটারবাড়ী এলাকায় দারুস সুন্নাহ সালাফিয়া মাদরাসায় দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইসলামিক স্কলারসহ জামালপুর ছাড়াও আশেপাশের বিভিন্ন জেলা ও উপজেলার দূরদূরান্ত থেকে অর্ধশতাধিক মাদরাসার হাজারও শিক্ষার্থীর পদচারণায় মুখর হয়ে উঠে মাদরাসা প্রাঙ্গণ। ময়মনসিংহ বিভাগের অর্ধশত স্কলার, জামালপুর ও পার্শবর্তী কুড়িগ্রাম, শেরপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, নেত্রকোনা জেলার নানা প্রান্তের মাদরাসা শিক্ষার্থী, শিক্ষক, সাধারণ মানুষের মিলনমেলায় পরিণত হয় দারুস সুন্নাহ সালাফিয়া মাদরাসায়। এখানে প্রথামবারের মত আয়োজন করা হয় হিফজুল কোরআন ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা।

মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়সহ সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ময়মনসিংহ বিভাগের স্কলারদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ইসলামী একাডেমিক বিষয় ছাড়াও ইসলামী সংস্কৃতির বিভিন্ন মাধ্যমে প্রতিযোগিতা আয়োজন করা হয়। বিভিন্ন পর্যায়ের অন্তত ৬০টি মাদরাসার প্রায় এক হাজার শিক্ষার্থী দশটি বিষয়ে প্রতিযোগিতায় অংশ নেন। দারুস সুন্নাহ সালাফিয়া মাদরাসা ও মসজিদের বিভিন্ন কক্ষে বাংলা, আররি, ইংরেজি বক্তব্য, আকিদাহ, দোয়া ও আদব, হিফজুল হাদিস, হিফজুল কোরআন, ক্বিরাত ও ইসলামী সংগীত বিষয়ে বিভিন্ন শ্রেণিভিত্তিক মোট দশটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীরা বেশ উৎসাহ নিয়ে প্রতিযোগিতাগুলোতে অংশ নেয় এবং স্কলারগণ বিচারকের দায়িত্ব পালন করেন। প্রথমবারের মত এমন প্রতিযোগিতা আয়োজন করায় শিক্ষার্থী, স্কলারসহ অন্যান্য সবাই বেশ উচ্ছসিত। শুধু পুরস্কারের আশায় নয় নিজেদের যোগ্যতার প্রমাণ দিতে, নিজেকে যাচাই করতে, ইসলামী শিক্ষা ও ইসলামী সংস্কৃতি চর্চা এবং বিকাশ, পাশাপাশি ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা সর্বোপরি মুসলিমদের মধ্যে ভ্রাতৃপ্রেম গড়ে তুলতে প্রতি বছর এমন আয়োজন করার অনুরোধ জানান অনুষ্ঠানস্থলে আগত সকলেই।

প্রতিযোগিতা শেষে মাদরাসা প্রাঙ্গণে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দারুস সুন্নাহ সালাফিয়া মাদরাসার অধ্যক্ষ ড. শেখ সা’দী বিন আব্দুর রশিদ আল-মাদানী। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন সৌদি আরবের মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিভাগের প্রফেসর ড. হুসাইন বিন নাফফা আল-জাবিরী (হাফিজাহুল্লাহ)।

জামালপুর : দারুস সুন্নাহ সালাফিয়া মাদরাসায় অনুষ্ঠিত হয় হিফজুল কুরআন ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ছবি : বাংলারচিঠিডটকম

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের সহসভাপতি শাইখ মোফাজ্জল হোসেন মাদানী, শাইখ মাসউদুল আলম আল উমরী, শাইখ ড. ইব্রাহীম বিন আব্দুল হালীম মাদানী, শাইখ আব্দুল লতীফ মাদানী, শাইখ ড. হারুনুর রশীদ ত্রিশালী মাদানী, শাইখ নূরুল আলম মাদানী প্রমুখ। অনুষ্ঠান উদ্বোধন করেন দারুস সুন্নাহ সালাফিয়া মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি শাইখ মো. আব্দুল ওয়াহাব। পরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার দেওয়া হয়।

হিফজুল কুরআন ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন বিষয়ে দারুস সুন্নাহ সালাফিয়া মাদরাসার অধ্যক্ষ ড. শেখ সা’দী বিন আব্দুর রশিদ আল-মাদানী জানান, সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্ররা ছুটিতে এসে এই প্রতিযোগিতার আয়োজন করেছে। অন্তত: ৬০টি মাদরাসার প্রায় এক হাজার শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ নেন। নতুন প্রজন্মকে কুরআন সুন্নাহ ও ইসলামী সংস্কৃতির প্রতি আকৃষ্ট করা প্রতিযোগিতার উদ্দেশ্য। কুরআন সুন্নাহ অনুযায়ী সুন্দর সমাজ ও জীবন গঠন এবং শুধু বাংলাদেশ নয় সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ নিয়ে পড়াশোনায় আগ্রহ তৈরিতেই এই আয়োজন। এর ফলে ইসলামী সংস্কৃতি ও ইসলামের আলো ছড়িয়ে পড়বে সর্বত্র।

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

জামালপুরে হিফজুল কুরআন ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট সময় ০২:২৩:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫