ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

দেওয়ানগঞ্জে বিদেশি মদ, দেশীয় অস্ত্র উদ্ধার

দেওয়ানগঞ্জ : মদ ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার সাতজন মাদককারবারি। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বিদেশি মদ ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি-২) দেওয়ানগঞ্জ ডিবি। ৫ আগস্ট, মঙ্গলবার ভোরে উপজেলার সীমান্তবর্তী ডাংধরা ইউনিয়নের পাথরেরচর এলাকায় এ অভিযান চালায় ডিবি।

ডিবি সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮৩ বোতল ভারতীয় মদ ও আটটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় গ্রেপ্তার মাদককারবারিরা হলেন পলাশ মিয়া, জাহিদুল ইসলাম, মিষ্টার আলী, শাহজাহান, আব্দুল আয়েল, সবুজ মিয়া ও রমজান আলী। ডিবির উপপরিদর্শক (এসআই) মনি সাধ্যের নেতৃত্বে দেওয়ানগঞ্জের সীমান্ত এলাকায় এ অভিযান চালানো হয়।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২) এর দেওয়ানগঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন তালুকদার এ প্রতিবেদককে বলেন, মাদকমুক্ত জামালপুর জেলা গড়ার প্রত্যয়ে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের নির্দেশে এ অভিচান চালানো হয়। অভিযানের সময় ৮৩ বোতল ভারতীয় মদ, পাঁচটি দেশীয় অস্ত্রসহ সাতজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে ওয়ানগঞ্জ মডেল থানায় মাদক আইনে ও অস্ত্র মামলা দায়ের করে আসামিদের জামালপুর আদালতে পাঠানো হয়েছে।

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

দেওয়ানগঞ্জে বিদেশি মদ, দেশীয় অস্ত্র উদ্ধার

আপডেট সময় ০৯:১৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫