ঢাকা ১০:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

জামালপুরে খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত 

জামালপুর : বক্তব্য রাখেন  খেলাফত মজলিসে কেন্দ্রীয় নেতা মাওলানা আবুল হাসানাত জালালী। ছবি : বাংলারচিঠিডটকম

 “খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণআন্দোলন গড়ে তুলুন” এই প্রতিপাদ্যের আলোকে জামালপুরে বাংলাদেশ খেলাফত মজলিস জেলা শাখার উদ্যােগে প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ জুলাই, বৃহস্পতিবার দুপুরে জামালপুর শহরের মডেল মসজিদ প্রাঙ্গণে এ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ খেলাফত মজলিস জেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ আলী খানের সভাপতিত্বে প্রশিক্ষণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী।

খেলাফত মজলিস নেতা আবুল হাসানাত জালালী বলেন, বাংলাদেশ খেলাফত মজলিসসহ বিগত ১৬-১৭ বছরে ইসলামিক কোন সংগঠনই বাংলাদেশে দাঁড়াতে পারে নাই। কারো অধিকার নিয়ে কথা বলতে পারে নাই। বিগত সরকারের আমলে মানুষ তাদের সমস্যা নিয়ে বা অভিযোগ নিয়ে রাষ্ট্রের কাছে দাঁড়াতে পারে নাই। আজকে জামালপুরে একটা হল রুমে মনোমুগ্ধকর পরিবেশে প্রোগ্রামের আয়োজন করার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই।

তিনি আরও বলেন, প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, বাংলাদেশ খেলাফত মজলিস শুধু গতানুগতিক একটা সংগঠনের রাজনৈতিক প্রোগ্রাম জন্য মাঠে ময়দানে থাকে না। জনশক্তিকে যোগ্য দক্ষ ও দায়িত্বশীল নেতৃত্ব গড়ে তোলার জন্য প্রশিক্ষণমূলক কার্যক্রম করে থাকে। তারই অংশ হিসেবে জেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলদের সাথে নিয়ে প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণ ছাড়া কোন কার্যক্রম সুন্দর ভাবে বাস্তবায়ন করা সম্ভব হয় না। একজন গাড়ির ড্রাইভার তার যদি গাড়ি চালানো প্রশিক্ষণ না থাকে,  হঠাৎ করে যদি তাকে একটা অটো বা রিক্সা চালাতে দেওয়া হয়, সে নিজেও ক্ষতিগ্রস্ত হবে এবং তার সাথে যারা থাকবে তাঁরাও ক্ষতিগ্রস্ত হবে।

প্রশিক্ষণ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফতে মজলিস কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, খেলাফতে মজলিস ময়মনসিংহ জেলার পশ্চিম শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা মোর্শেদুল আলম, জেলা শাখার সহ-সভাপতি মাওলানা আলী আকবর, মাওলানা মাউদ হুসাইন, মাওলানা মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক মাওলানা মুফতী মুখলেছুর রহমান জমিরী, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইদ আহমেদ প্রমুখ। প্রশিক্ষণ সভা সঞ্চালনা করেন বাংলাদেশ খেলাফত মজলিস জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা হিদায়াতুল্লাহ রাহমানী।

প্রশিক্ষণ সভায় খেলাফত মজলিস জেলা শাখার সকল নেতৃবৃন্দ অংশ নেন।

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

জামালপুরে খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত 

আপডেট সময় ১০:১৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫