ঢাকা ১২:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

কর্মসংস্থান ব্যাংক কর্মকর্তার হাতে গ্রাহক লাঞ্ছিত, অভিযোগ ভিত্তিহীন দাবি কর্মকর্তার

ইসলামপুর : সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মহলগিরি গ্রামের আবু সাইদ খান। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় কর্মসংস্থান ব্যাংকের সহকারী কর্মকর্তা মো. হাফিজুর রহমানের চাহিদা মত ঘুষ না দেওয়ায় গ্রাহককে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। ভূক্তভোগী পরিবারের সদস্যরা ২৪ জুলাই, বৃহস্পতিবার দুপুরে থানা মোড়ে লাবিব মার্কেটে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন। অপদিকে তাদের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন ওই কর্মকর্তা মো. হাফিজুর রহমান।

লিখিত অভিযোগে ভুক্তভোগী উপজেলার গোয়ালের ইউনিয়নের মহলগিরি গ্রামের আবু সাইদ খান বলেন, এবার প্রথম ঋণ নিতে এসেছি। মাসখানেক আগে ঋণের জন্য কর্মসংস্থান ব্যাংকে আবেদন করি। ব্যাংকটির সহকারী কর্মকর্তা মো. হাফিজুর রহমান গরুর খামার বাবদ দুই লাখ টাকার ঋণ দেওয়ার ব্যবস্থা করে দিতে প্রতি লাখে ১০ হাজার টাকা ঘুষ দাবি করেন। এছাড়া একই সাথে লোনের আশায় যাতায়াত করা একই গ্রামের সাইদুর রহমানের কাছেও ঘুষ দাবি করেন। এ সময় ব্যাংকের গ্রাহক দেলোয়ার হোসেন ভাইয়ের জন্য ঋণ দিতেও সুপারিশ করে। কিন্তু চাহিদা মত ঘুষ না পেয়ে অপারগতা প্রকাশ করে ব্যাংক থেকে তাদেরকে লাঞ্ছিত করে বের করে দেন।
ওই কর্মকর্তার বিচার দাবি করা হয় সংবাদ সম্মেলনে।

এদিকে ব্যাংকটির সহকারী কর্মকর্তা মো. হাফিজুর রহমান এ প্রতিবেদককে বলেন, ঘুষ চাওয়ার কোন সুযোগ নেই। ঋণ নিতে আবেদনকারীর ব্যাংকের নীতি অনুযায়ী বয়সের মিল না থাকায় ঋণ দিতে অপারগতা প্রকাশ করেছি। এরপরই তারা ক্ষীপ্ত হয়ে ভিত্তিহীন অভিযোগ করছেন আমার বিরুদ্ধে।

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

কর্মসংস্থান ব্যাংক কর্মকর্তার হাতে গ্রাহক লাঞ্ছিত, অভিযোগ ভিত্তিহীন দাবি কর্মকর্তার

আপডেট সময় ০৯:২০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫