ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

বকশীগঞ্জে অটোরিকশার ধাক্কায় এক শিশু নিহত

বকশীগঞ্জ : সড়ক দুর্ঘটনায় নিহত শিশু তানহা আক্তারদের বাড়িতে স্বজনদের আহাজারি। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় দোকানে যাওয়ার সময় অটোরিকশার ধাক্কায় শিশু তানহা আক্তার (৩) নিহত হয়েছে। ২২ জুলাই, মঙ্গলবার দুপুর ১টার দিকে বকশীগঞ্জ এলাকার সীমারপাড় জেলখানা রোড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। শিশু তানহা আক্তার সীমারপাড় জেলখানা রোডের জালাল উদ্দিনের মেয়ে।

স্থানীয় সূত্র জানায়, শিশু তানহাকে বাড়িতে রেখে স্থানীয় একটি মুদি দোকানে কেনাকাটার জন্য যায় তার মা লাকী বেগম। মায়ের পেছনে পেছনে শিশু তানহাও মুদি দোকানের দিকে যায়। রাস্তা পার হওয়ার সময় হঠাৎ একটি দ্রুতগামী অটোরিকশা তানহাকে সজোরে ধাক্কা দেয়। এতে মারাত্মক আহত হলে তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ এ প্রতিবেদককে বলেন, শিশু মৃত্যৃর ঘটনায় আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

বকশীগঞ্জে অটোরিকশার ধাক্কায় এক শিশু নিহত

আপডেট সময় ০৯:৫৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫