ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

সরিষাবাড়ীতে পিটুনিতে হাত-পা ভেঙে গেছে ট্রাকচালকের

সরিষাবাড়ী : গুরুতর আহত ট্রাকচালক তোজাল মিয়া। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় তোজাল মিয়া (৩৫) নামের এক ট্রাক চালককে ঘরে আটকিয়ে কুপিয়ে ও পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়ার ঘটনা ঘটেছে। ১১ জুলাই, শুক্রবার রাতে তারাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

১৪ জুলাই, সোমবার দুপুরে স্থানীয় ট্রাকচালক জনি মিয়াকে প্রধান আসামি করে তার সহযোগী রুবেল, কবির ও সুবেল নামের চারজনের বিরুদ্ধে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ করেছেন গুরুতর আহত ট্রাকচালক তোজাল মিয়ার ভাই সুজাল মিয়া।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের স্থল গ্রামের উজ্জল মিয়ার ছেলে জনি মিয়াকে তারাকান্দি এলাকার ট্রাক মালিক কামরুল ইসলামের ট্রাক চালানোর জন্য সুযোগ করে দেন তোজাল মিয়া। জনি মিয়া নিয়মিত ট্রাকের ভাডা না দেওয়ায় ট্রাক মালিক তোজাল মিয়ার মাধ্যমে জনি মিয়াকে বাদ দেওয়ার বিষয়টি জানিয়ে দেন। এ নিয়ে জনি মিয়া তোজাল মিয়ার উপর ক্ষুব্ধ হন। এর জের ধরে জনি মিয়া ১১ জুলাই, শুক্রবার রাতে সকালে তার ঘরে তোজাল মিয়াকে ডেকে নিয়ে আটকিয়ে মুখ ও হাত-পা বেঁধে কুপিয়ে ও পিটিয়ে হাত-পা ভেঙে দেন।

ঘটনা জানার পর পরিবারের লোকজন তোজাল মিয়াকে উদ্ধার করতে গেলে তাদের কাছে পাঁচ লাখ টাকা দাবি করেন। খবর পেয়ে তারাকান্দি তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা হাসপাতালে নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠান। পরে সেখান থেকে তাকে ঢাকা পঙ্গু হাসাপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

গুরুতর আহত ট্রাকচালক তোজাল মিয়ার ভাই মোজাম্মেল হক মোজা এ প্রতিবেদককে বলেন, জনিসহ অনেকজন আমার ভাইয়ের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করায় জনি মিয়া আমার ভাইকে ডেকে নিয়ে হাত-পা ভেঙে দিয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল হাসান রাশেদ এ প্রতিবেদককে বলেন, এ ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

সরিষাবাড়ীতে পিটুনিতে হাত-পা ভেঙে গেছে ট্রাকচালকের

আপডেট সময় ০৯:৫২:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫