ঢাকা ১২:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয় প্রাকৃতিক পরিবেশ এবং হাতি সম্পদকে ব্যবহার করে এ অঞ্চলে বৃহৎ আকারে পর্যটন শিল্প গড়ে উঠতে পারে : বনমন্ত্রী আব্দুল আউয়াল ইসলামপুরে জমির বিরোধে সংঘর্ষ : নিহত ১ বকশীগঞ্জে বাসচাপায় বউ-শাশুড়ি নিহত মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যােগে জামালপুরে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত শেরপুরে আন্তর্জাতিক পোডিয়াট্রি দিবস পালিত প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির ৪টি ষাঁড় পুড়ে ছাই, সর্বস্বান্ত পরিবার

মাদারগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ভাতিজা নিহত, কেটে গেছে চাচার শ্বাসনালী

মাদারগঞ্জ : যে ঘরে ঘুমিয়েছিলেন মাসুদ প্রমাণিক ও রুবেল প্রামানিক। ডানের ছবি নিহত মাসুদ প্রামাণিকের। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ছুরি দিয়ে কুপিয়ে মাসুদ প্রামানিক (২৩) নামের এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় রুবেল প্রামানিক নামে আরেক যুবকের শ্বাসনালী কেটে দিয়ে গুরুতর আহত করেছে।

১২ জুলাই, শনিবার দিবাগত রাতে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের কোয়ালীকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। ১৩ জুলাই, রবিবার বেলা ১১টার দিকে শ্বাসনালী কাটা অবস্থায় গুরুতর আহত রুবেল প্রামাণিক ও নিহত মাসুদ প্রামানিকের মরদেহ উদ্ধার করা হয়। কি কারণে এবং কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনও জানা যায়নি।

নিহত মাসুদ প্রামানিক উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের কোয়ালীকান্দি এলাকার সম্রাট প্রামানিকের ছেলে এবং আহত রুবেল প্রামানিক একই এলাকার মৃত আলতাফুর প্রামানিকের ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, নিহত মাসুদ ও আহত রুবেল সম্পর্কে চাচা-ভাতিজা। ১২ জুলাই রাতে রুবেলের ভাই সৌদিআরব থেকে দেশে ফিরেন। প্রবাসী ভাইকে আনার জন্য তার পরিবার শুধুমাত্র রুবেলকে বাড়িতে রেখে ঢাকা বিমানবন্দরে যান। রুবেল প্রামানিক বাড়িতে একা থাকায় ১২ জুলাই রাত ১১টার দিকে তার ভাতিজা মাসুদ প্রামানিককে ডেকে নিয়ে এসে একসাথে ঘুমিয়ে পড়েন।

১৩ জুলাই রবিবার সকাল ১০টা বেজে গেলেও তারা দু’জনই ঘুম থেকে না উঠায় দরজা ভেঙে ঘরে প্রবেশ করে দেখা যায় মাসুদ মৃত অবস্থায় পড়ে আছে । রুবেলের গলার একটি অংশ ও ডান হাতের একটি অংশ কাটা অবস্থায় পড়ে আছে। পরে স্থানীয়রা রুবেলকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠান।

পরে সেখান থেকে আহত রুবেলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মাসুদের মরদেহ উদ্ধার করে।

নিহত মাসুদের বাবা সম্রাট প্রামানিক বলেন, ১২ জুলাই রাতে মাসুদ ও রুবেল একসাথে রুবেলের বাড়িতে ঘুমিয়ে পড়ে। সকালে তারা ঘুম থেকে না উঠায় তার বড় ছেলে মাসুদকে ডাকতে থাকে। কিন্তু ঘর থেকে কারও কোন সাড়া পাওয়া যাচ্ছিল না। পরে দরজা ভেঙে ঘরে ঢুকে দেখেন মাসুদ মৃত অবস্থায় পড়ে আছে। রুবেল গলা কাটা অবস্থায় পড়ে আছেন।

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ এ প্রতিবেদককে বলেন, খবর পেয়ে মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সাইদুর রহমান ও তিনি ঘটনাস্থলপরিদর্শন করেছেন।

তিনি আরও বলেন, মাসুদ প্রামানিক নামে একজনকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। রুবেল প্রামানিক নামে আরেকজনকে গলা কেটে আহত করেছে। ঘটনাস্থল থেকে একটি চাকু ও একটি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে মাসুদের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জনপ্রিয় সংবাদ

ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয়

মাদারগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ভাতিজা নিহত, কেটে গেছে চাচার শ্বাসনালী

আপডেট সময় ০৮:৩২:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫