ঢাকা ০৭:৫০ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আর নেই ইসলামপুরে যুবদল নেতাকে মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন মাদারগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপিত গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন
মোজাম্মেল মমতাজ ফাউন্ডেশন

মাদারগঞ্জে ৮০ জন পেল বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা

মাদারগঞ্জ : বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ৮০ জন অসহায় চক্ষুরোগীদের মোজাম্মেল মমতাজ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। ১৯ মে সোমবার উপজেলার চরপাকেরদহে ফাউন্ডেশনটির নিজস্ব কার্যালয়ে চক্ষু রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা দেওয়া হয়।

ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, গ্রামীণ সমাজের পিছিয়ে পরা সুবিধাবঞ্চিত মানুষকে চিকিৎসাসেবা দেওয়ার জন্য ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইন্সটিটিউট ও হাসপাতালের ব্যবস্থাপনায় চক্ষু সেবা ও স্বল্পমূল্যে ছানি অপারেশনের আয়োজন করে মোজাম্মেল মমতাজ ফাউন্ডেশন। এতে চিকিৎসাসেবা দেন মেডিক্যাল অফিসার ডা. মো. রফিকুল ইসলাম।

ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইন্সটিটিউট ও হাসপাতালের ক্যাম্প অরগানাইজার মুতাসিম বিল্লাহর তত্ত্বাবধানে সাত সদস্যের একটি দল রোগীদের চিকিৎসাসেবা দেন। চক্ষু চিকিৎসাসেবা ক্যাম্পে মাদারগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে ১২৮ জন চক্ষুরোগী চক্ষু চিকিৎসাসেবা নেন।

বিনামূল্যে চোখ পরীক্ষার সেবা নিতে আসা নাদিরা আক্তার (৫৭) বলেন, অনেক দিন থেকে চোখে ঠিক মত দেখতে পাই না। এখানে বিনামূল্যে চোখ পরীক্ষা করাইলাম। ডাক্তার ওষুধ লিখে দিছে। আমরা গরিব মানুষ টাকার অভাবে ডাক্তার দেখাইতে পারি না। এখানে এসে খুব উপকার হইল।

ফাউন্ডেশনটির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রাজা এ প্রতিবেদককে বলেন, গ্রামের মানুষ একদিকে অর্থের অভাবে চিকিৎসা করাতে পারে না, অন্যদিকে অসচেতনার জন্য অনেক মানুষের চোখের সমস্যা সৃষ্টি হচ্ছে। তাই মোজাম্মেল মমতাজ ফাউন্ডেশন প্রতি মাসের মত এ মাসেও গরীব-অসহায় মনুষদের পাশে থেকে কাজ করে যাচ্ছে। আগামী দিনগুলোতে নিয়মিতভাবে চক্ষু চিকিৎসাসেবার আয়োজন করা হবে। ফাউন্ডেশনের কার্যক্রম গতিশীল রাখার জন্য সকলে সহযোগিতা কামনা করেন তিনি।

জনপ্রিয় সংবাদ

বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার

মোজাম্মেল মমতাজ ফাউন্ডেশন

মাদারগঞ্জে ৮০ জন পেল বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা

আপডেট সময় ০৭:৪৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫