ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া মাদারগঞ্জে ভিজিএফের চাল বেচাকেনার দায়ে ব্যবসায়ীকে জরিমানা, চাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জামালপুরে উন্নয়ন সংঘের সিএনএসএ প্রকল্প বিষয়ক ধারণা উপস্থাপন শেরপুরে ব্যবসায়ী জয়নালের বিরুদ্ধে চেক ডিজঅনার মামলায় সাজা সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণ : এক ব্যক্তিকে কারাদণ্ড শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

ছাত্রদল নেতা সাম্য হত্যার প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ

জামালপুর : ছাত্রদল নেতা হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ। ছবি : বাংলারচিঠিডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলনেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে জামালপুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৪ মে বুধবার দুপুরে সরকারি জামালপুর আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রদল কলেজ প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করে।

সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক বোরহান উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব রাকিবুল হাসান রাকিব, ছাত্রদল নেতা হৃদয়, রাকেশ, জিহাদ, রবেল, জাকিরুল প্রমুখ।

বক্তারা বলেন, তুচ্ছ একটি বিষয় নিয়ে ১৩ মে মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সোহরাওয়ার্দী উদ্যানে স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্যকে ১০ থেকে ১২ জনের একদল দুর্বৃত্ত ছুরিকাঘাতে হত্যা করে। নিহত শাহরিয়ার আলম সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনিস্টিউটের শিক্ষার্থী। তার বাড়ি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ায়। আগামী ২৪ ঘন্টার মধ্যে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। তা না হলে জাতীয়তাবাদী ছাত্রদল সারাদেশে কঠোর আন্দোলন কর্মসূচি শুরু করবে। সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের পাশাপাশি দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিরাপত্তা প্রদানের জন্য সরকারের কাছে দাবি জানান ছাত্রনেতৃবৃন্দ।

জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া

ছাত্রদল নেতা সাম্য হত্যার প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ

আপডেট সময় ০৭:২৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫