ঢাকা ১২:১৩ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

আসামি না ছাড়ায় ওসিকে বদলির হুমকি দিলেন যুবদল নেতা

ইসলামপুর : যুবদলনেতা হামিদুর রহমান মলিন। ছবি : বাংলািচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলার চর পুটিমারী ইউনিয়ন আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির সদস্য আব্দুল খালেককে ছাড়তে রাজি না হওয়ায় ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফকে বদলির হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। হুমকিদাতা ওই ব্যক্তি উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক হামিদুর রহমান মলিন।

ইসলামপুর থানা সূত্রে জানা গেছে, ১১ মার্চ মঙ্গলবার উপজেলার বেনুয়ার চর এলাকায় দু’পক্ষের শত্রুতার জের ধরে মারধরের ঘটনা ঘটে। এ নিয়ে ১৬ মার্চ রবিবার পুটিমারী উত্তর শাখার ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহবায়ক মো. আনিছুর রহমানকে প্রধান আসামি করে ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন বেনুয়ারচর ব্যাপারীপাড়া গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে মিস্টার আলী। ওই রাতেই পুলিশ অভিযান চালিয়ে ওই মামলাটির এজাহারভুক্ত ১১ নম্বর আসামি বেনুয়ারচর মধ্যপাড়া এলাকার মৃত আবেদ আলীর ছেলে ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য আব্দুল খালেককে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে।

এ সময় উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক হামিদুর রহমান মলিন তাকে ছাড়াতে রাতভর বিভিন্ন ভাবে তদবির করেন। আসামি ছাড়াতে ব্যর্থ হয়ে ওসিকে ২৪ ঘন্টার মধ্যে বদলির হুমকি দেন তিনি।

এ বিষয়ে যুবদলনেতা হামিদুর রহমান মলিন এ প্রতিবেদককে বলেন, আব্দুল খালেক কোন রাজনীতি করেন না। উনি সাধারণ মানুষ। তার ছেলে ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহবায়ক। মূলত আমার বিরুদ্ধে ষড়যন্ত্র আর অপপ্রচার করা হচ্ছে।

ইসলামপুর থানার ওসি সাইফুল্লাহ সাইফ এ প্রতিবেদককে বলেন, আব্দুল খালেকের বিরুদ্ধে মামলা থাকায় তাকে গ্রেপ্তার করে জামালপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। তাকে ছাড়াতে উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক হামিদুর রহমান মলিন রাতভর তদবির করেন। মামলা থাকায় আসামি ছাড়তে আমি রাজি না হওয়ায় আমাকে স্বরাষ্ট্র সচিব স্যারের ওখানে গিয়ে ২৪ ঘন্টার মধ্যে বদলি করার হুকমি দিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

আসামি না ছাড়ায় ওসিকে বদলির হুমকি দিলেন যুবদল নেতা

আপডেট সময় ০৮:৩৭:২৩ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫