ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি আইন, ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন শেরপুরে ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে ৩০০ দরিদ্র পরিবার পেল দানের মাঝে আনন্দ : মানবতার অনন্য দৃষ্টান্ত জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

বামুনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

জামালপুর : উদ্বোধনী বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা জুলফিকার আলী। ছবি : বাংলারচিঠিডটকম

প্রতিবছরের মতো এবারও উৎসবমুখর পরিবেশে জামালপুর পৌরসভার বামুনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার বিদ্যালয় কর্তৃপক্ষ বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করেন।

অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও বাংলারচিঠিডটকম এর সম্পাদক জাহাঙ্গীর সেলিম। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা জুলফিকার আলী। তিনি এ বিদ্যালয়ের পড়ালেখা এবং সহশিক্ষা কার্যক্রমের প্রশংসা করে বলেন, প্রধান শিক্ষকের গতিশীল নেতৃত্বে সকল কার্যক্রম সফলভাবে বাস্তবায়িত হচ্ছে। শিক্ষার্থীর সংখ্যাও আগের চেয়ে অনেক বেড়েছে। অভিভাবকদের অনুরোধ জানিয়ে তিনি বলেন, আপনারা কেউ সন্তানদের মাদরাসায় অথবা কোচিং সেন্টারে দিবেন না। এখন প্রাথমিক বিদ্যালয়ে অনেক ভাল পড়ালেখা হয়। ধর্মীয় শিক্ষার জন্য মসজিদে এবং পরিবারে শিক্ষার সুযোগ আছে।

জামালপুর : অতিথিদের সাথে পুরস্কার হাতে বিজয়ী শিক্ষার্থীবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্থানীয় রাজনীতিবিদ মো. রফিকুল ইসলাম, মাসুদ মিয়া, নূর শাহ আলমসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি, পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিভিন্ন খেলাধুলার পাশাপাশি সংগীত, আবৃত্তি ও নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

জনপ্রিয় সংবাদ

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

বামুনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট সময় ০৬:২১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫