ঢাকা ১১:১৮ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি আইন, ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন শেরপুরে ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন

সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম, সম্পাদক শামীম

সরিষাবাড়ী : সভাপতি আজিম উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক ফরিদুল কবির তালুকদার শামীম। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে আজিম উদ্দিন আহমেদ সভাপতি ও ফরিদুল কবির তালুকদার শামীম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ১২ ফেব্রুয়ারি বুধবার বিকালে সরিষাবাড়ী রেলওয়ে ময়দানে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

বিএনপিনেতা আজিম উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্মমহাসচিব হাবিবুব উন নবী খান সোহেল। এতে প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম। সম্মেলন উদ্বোধন করেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম। সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ‍্ মো. ওয়ারেছ আলী মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, জলবায়ু বিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল প্রমুখ।

সরিষাবাড়ী : নবনির্বাচিত সভাপতি আজিম উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক ফরিদুল কবির তালুকদার শামীম এবং প্রধান অতিথি হাবিব উন নবী খান সোহেলের শুভেচ্ছা বিনিময়। ছবি : বাংলারচিঠিডটকম

বক্তারা সংগঠনের সাংগঠনিক শক্তি বৃদ্ধি, আগামী দিনের আন্দোলন-সংগ্রাম এবং বিএনপির ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করেন। সম্মেলনকে কেন্দ্র করে দলীয় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনা দেখা যায়।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন

সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম, সম্পাদক শামীম

আপডেট সময় ০৫:৪২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫