ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

জামালপুরে শহর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

জামালপুর : জামালপুর শহর বিএনপির মতবিনিময় সভা। ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুর শহরে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ঝটিকা মিছিল করার প্রতিবাদে মতবিনিময় সভা করেছে জামালপুর শহর বিএনপি।

২৮ জানুয়ারি মঙ্গলবার রাতে শহরের স্টেশন বাজারস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

শহর বিএনপির সভাপতি মো. লিয়াকত আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন শহর বিএনপির সহ-সভাপতি মাঈন উদ্দিন বাবুল, তরুণ হাসান কাজল, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, সাংগঠনিক সম্পাদক মমিনুর রহমান মমিন, নজরুল ইসলাম মুক্তা প্রমুখ।

সভাপতির বক্তব্যে বিএনপি নেতা লিয়াকত আলী বলেন, শহর বিএনপি আয়োজিত আজকের এই মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। এই মতবিনিময় সভা থেকে সিদ্ধান্ত নেয়া হয় যারা খুনি ও ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর এখনও বিভিন্ন স্থানে ঘাপটি মেরে বসে আছে এবং মিছিল মিটিং করার চিন্তা ভাবনা করছে, তাদেরকে প্রতিহত করার লক্ষ্যে ২৯ জানুয়ারি বুধবার বিকেলে পৌরসভার ১২টি ওয়ার্ডের ১৬টি ইউনিটে বিএনপির নেতাকর্মীরা তাদের স্ব স্ব ওয়ার্ডে ঝটিকা মিছিল করবে।

মতবিনিময় সভায় শহর বিএনপিসহ বিভিন্ন ওয়ার্ডের সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

জামালপুরে শহর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় ১১:৩৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫