ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন ফলবান কলাগাছ কর্তনের ন্যায্য বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মাদারগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত মাদারগঞ্জে ছাগল-ভেড়ার পিপিআর রোগ নির্মূলে টিকাদান কর্মসূচি শুরু প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

মাদারগঞ্জে মোজাম্মেল মমতাজ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা

জামালপুরের মাদারগঞ্জে উপজেলায় মোজাম্মেল মমতাজ ফাউন্ডেশনের পক্ষ থেকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা দেওয়া হয়েছে। ১৪ জানুয়ারি মঙ্গলবার উপজেলার চরপাকেরদহ গ্রামের ফাউন্ডেশনটির নিজস্ব কার্যালয়ে প্রায় তিন শতাধিক অসহায় চক্ষু রোগীদের মাঝে বিনামূল্যে চক্ষু চিকিৎসা দেওয়া হয়।

ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, সমাজের পিছিয়ে পড়া বঞ্চিত জনগোষ্ঠীকে চিকিৎসা সেবা দেওয়ার জন্য ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইন্সটিটিউট ও হাসপাতালের ব্যবস্থাপনায় চক্ষু সেবা ও স্বল্পমূল্যে ছানি অপারেশনের আয়োজন করে মোজাম্মেল মমতাজ ফাউন্ডেশন। চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্পে মাদারগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় তিন শতাধিক চোখের রোগী ওই দিন মোজাম্মেল মমতাজ ফাউন্ডেশন থেকে চক্ষু চিকিৎসা সেবা নেন। বিনামূল্যে চোখ পরীক্ষা করাতে পেরে ফাউন্ডেশনটিকে ধন্যবাদ জানিয়েছেন সেবা নিতে আসা রোগীরা।

চক্ষু চিকিৎসা নিতে আসা মরিয়ম বেগম বলেন, অনেক দিন থেকে চোখে ঠিক মতো দেখতে পাই না। এখানে বিনামূল্যে চোখ পরীক্ষা করাইলাম। ডাক্তার ওষুধ লিখে দিছে। আমরা গরিব মানুষ, টাকার অভাবে ডাক্তার দেখাইতে পারি না। এখানে এসে খুব উপকার হইলো।

ফাউন্ডেশনটির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রাজা জানান, চোখ আমাদের শরীরের একটি অমূল্য সম্পদ, গ্রামের অনেক অসহায় মানুষ অর্থের অভাবে চোখের পরীক্ষা করাতে পারেন না, তাই মোজাম্মেল মমতাজ ফাউন্ডেশন আগের মতই গরিব-অসহায় মানুষদের পাশে থেকে কাজ করে যাচ্ছে।

জনপ্রিয় সংবাদ

গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায়

মাদারগঞ্জে মোজাম্মেল মমতাজ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা

আপডেট সময় ০৯:০৯:০৮ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫