ঢাকা ১০:১৭ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধা বারী মণ্ডল আর নেই, তাঁর প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন জামালপুরে অংশীজনদের সাথে সমঝোতা স্মারক ও কৃষি যন্ত্রপাতি বিতরণ বিএনপিনেতা জিএস ফিরোজ মিয়ার গণসংযোগ, লিফলেট বিতরণ সংসদ সদস্য শামীম তালুকদারের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু জিঞ্জিরাম নদীর ভাতখাওয়ায় সেতু চায় পাঁচ গ্রামের মানুষ গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার্স প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী বস্তুনিষ্ঠ দৃষ্টিভঙ্গির উপর একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করা অপরিহার্য : তথ্যমন্ত্রী সাংবাদিক নাদিম স্মরণে সভা অনুষ্ঠিত 

ইসলামপুরে নিউ মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুরে নিউ মাইলস্টোন স্কুলের বার্ষিক ফলাফল প্রকাশ, পুরস্কার বিতরণ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। ৩১ ডিসেম্বর মঙ্গলবার স্কুল মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিউ মাইলস্টোন স্কুলের পরিচালক মো. রিপন মোস্তাক।

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ্ মো. আবির আহম্মেদ বিপুল মাষ্টার। তিনি বলেন, শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয় তবে শিক্ষকেরা সেই মেরুদণ্ডের ভিত স্থাপনকারী, শক্তপোক্তকারী এবং বিবেক সমন্বয়কারী। পিতা-মাতা কেবল সন্তানকে জন্ম দিতে পারে কিন্তু সেই সন্তানকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলা, সমাজ ও রাষ্ট্র সম্পর্কে দায়িত্ববোধ ও সচেতন করে সামাজিক জীব হিসেবে প্রতিষ্ঠা করাতে শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য।

সহকারী শিক্ষক মনিরুজ্জামান মনি ও মো. রিয়াদের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন কাঁসা শিল্প সমিতির সভাপতি নারায়ণ চন্দ্র কর্মকার, মুকুল চন্দ্র কর্মকার, কাউন্সিলর বেলাল হোসেন, সমাজ সেবক ফরিদ শাহ ফকির, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহফুদুজ্জামান লুলু, কাউন্সিলর জুলহাস মন্ডলসহ গণ্যমান্য ব্যক্তি ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে শিক্ষার্থীদের মাঝে ফলাফল ঘোষণা, পঞ্চম শ্রেণি শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

জনপ্রিয় সংবাদ

বীর মুক্তিযোদ্ধা বারী মণ্ডল আর নেই, তাঁর প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন

ইসলামপুরে নিউ মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

আপডেট সময় ০৬:২১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪