ঢাকা ১১:০৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

জামালপুরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের আলোচনা সভা অনুষ্ঠিত

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।ছবি: বাংলারচিঠিডটকম

মহান বিজয় দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জামালপুরে আলোচনা সভা করেছে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট জামালপুর জেলা শাখা। ২১ ডিসেম্বর শনিবার দুপুরে সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মিলনায়নে এ সভার আয়োজন করা হয়।

জেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সভাপতি ও বিজয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. নওশের আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

জেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সাধারণ সম্পাদক ও বিজয় দিবস উদযাপন কমিটির সদস্য সচিব মো. শামীম হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি সফিউর রহমান সফি, শহর বিএনপির সভাপতি লিয়াকত আলী, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ মো. আব্দুল্লাহ আল মাসুদ প্রমুখ।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে সেখান থেকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তিনি দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। তাদের কোন ষড়ন্ত্রের ফাঁদে বিএনপি নেতা-কর্মীদের পা দেওয়া যাবে না। তিনি নেতা-কর্মীদের এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।

সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে অধ্যক্ষ মো. হাফিজুর রহমান তালুকদার, অধ্যাপক মো. শফিকুল ইসলাম মিলন, মো. আব্দুল্লাহ, আব্দুল মোত্তালিব সেলিম, মো. শাহজাহান সিরাজ হীরা, অধ্যাপক মো. মোশারফ হোসেন, অধ্যাপক খায়রুল আলম, মো. আনিছুজ্জামান, মো. খালেদা মোস্তফা আনসারী, মাওলানা আব্দুল ওয়াদুদ, মো. মুজাফফর আলী প্রমুখ।

আলোচনা সভার আগে মহান মুক্তিযুদ্ধে শহিদদের স্মরণে, দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয়।

এসময় বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

জামালপুরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় ১০:৩৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪