ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে : প্রধানমন্ত্রী জামালপুরে মন্ত্রী ও সংসদ সদস্যদের সম্মাননা ও উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ ইসলামপুরে নৌকা বাইচের পর এক ব্যক্তির মৃত্যু সাংবাদিক আলিফ হত্যা : বকশীগঞ্জে প্রতিবাদ সভা, বিক্ষোভ মিছিল ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা : তথ্য প্রতিমন্ত্রী সৌরবিদ্যুৎ উৎপাদন চাহিদার চাইতে বেশি হওয়ায় শ্রীলঙ্কায় দেশজুড়ে বিদ্যুৎ বিপর্যয় দায়িত্ব নেওয়ার এক সপ্তাহের মধ্যেই বিদায় নিতে হলো ট্রাম্পের নতুন প্রেস সচিবকে হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার উপযুক্ত পোপ লিও: চিকিৎসকরা

নরুন্দিতে প্রতিপক্ষের পিটুনিতে একজন কৃষক নিহত

জামালপুর সদর উপজেলার নরুন্দি ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লাঠির আঘাতে মন্তাজ আলী (৪৫) নামে এক কৃষক নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় শামসুল হক (৭০) নামে একজন আহত হয়েছেন।

৬ ডিসেম্বর শুক্রবার বিকাল ৫টার দিকে উপজেলার নরুন্দি ইউনিয়নের শ্রীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মন্তাজ আলী ওই এলাকার মৃত জোনাব আলীর ছেলে। আহত শামসুল হক একই এলাকার মৃত আকবর আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মন্তাজ আলীর সাথে পূর্ব থেকে প্রতিবেশী আক্তার মিয়ার জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জেরে সকালে সালিশ হয়। সালিশে স্থানীয়রা সরকারি আমিন দিয়ে মেপে জমি মন্তাজ আলীদের বুঝিয়ে দেয়। শুক্রবার বিকালে সেই জমিতে মন্তাজ আলীরা বীজতলা তৈরি করতে গেলে প্রতিপক্ষ আক্তার মিয়ার লোকজন অতর্কিত হামলা করে। এ হামলায় প্রতিপক্ষের লাঠির আঘাতে দু’জন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহত মন্তাজ আলীকে মৃত ঘোষণা করেন। আর আহত শামসুল হক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক বাংলারচিঠিডটকমকে বলেন, নিহতের মরদেহ হাসপাতালে রযেছে। এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এখনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জনপ্রিয় সংবাদ

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি

নরুন্দিতে প্রতিপক্ষের পিটুনিতে একজন কৃষক নিহত

আপডেট সময় ০৭:১৮:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪