ঢাকা ০১:২০ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

ছাত্র-জনতা বুকের তাজা রক্ত ঢেলে দেশকে স্বৈরাচারমুক্ত করেছে : রেজাবুদ্দৌলা চৌধুরী

বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক রেজাবুদ্দৌলা চৌধুরী। ছবি: বাংলারচিঠিডটকম

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক রেজাবুদ্দৌলা চৌধুরী বলেছেন, স্বৈরশাসক শেখ হাসিনাকে উৎখাত করতে এদেশের ছাত্র সমাজ, কৃষক সমাজ, যুব সমাজ, এদেশের রাজনৈতিকদলের সকল নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করেছে। ছাত্র-জনতা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশকে স্বৈরাচারমুক্ত করেছে।

২১ নভেম্বর বৃহস্পতিবার রাতে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় প্রিন্সিপাল রইচ উদ্দীন আহমেদ চেরিট্যাবল ট্রাস্ট আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলার জোনাইল ছাহাতরু রাইছিয়া বালিকা দাখিল মাদরাসা মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

বিএনপিনেতা রেজাবুদ্দৌলা চৌধুরী বলেন, আপনারা টেলিভিশনে দেখেছেন, ঢাকার রাজপথে সাধারণ ছাত্র-ছাত্রীদের ওপর কিভাবে নির্বিচারে গুলিবর্ষণ করা হয়েছে। ছাত্র-জনতার রক্তে সয়লাব হয়ে গিয়েছিল ঢাকাসহ সারাদেশের রাজপথ। শহীদ আবু সাঈদ বুক পেতে দিয়েছিলেন গুলির সামনে নির্বিচারে তাকে হত্যা করা হয়েছে। মুগ্ধ পানি পানি বলে চিৎকার করে আন্দোলনরত শিক্ষার্থীদের পানি খাওয়াতো, সেই মুগ্ধকেও গুলি করে হত্যা করেছে স্বৈরশাসক।

তিনি আরও বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে ঢাকাসহ সারা বাংলাদেশে প্রায় দেড় হাজার ছাত্র-জনতাকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে। প্রায় ২০ হাজার ছাত্র-ছাত্রীকে আহত করা হয়েছে। তাদের কারও পা নেই, কারও হাত নেই, আবার কারও চোখ নেই, কারও বুকে রয়েছে গুলির চিহ্ন। তারা দুঃসহ অবস্থার মধ্য দিয়ে জীবন-যাপন করছে।

তিনি বলেন, ছাত্র-ছাত্রীরা আবাবিল পাখিরমত স্বৈরশাসক শেখ হাসিনার হাত থেকে বাংলাদেশকে রক্ষা করেছে। আবাবিল পাখি ছোট ছোট কঙ্কর নিক্ষেপ করে আবরাহার হস্তীবাহিনীকে ধ্বংস করেছিল। হযরত মুসা (আ)-কে ধ্বংস করার জন্য ফেরাউন এসেছিল, তখন আল্লাহ তায়ালা ফেরাউনকে পানিতে ডুবিয়ে ধ্বংস করে দিয়েছেন। যুগে যুগে ফেরাউন-নমরুদরা এভাবেই ধ্বংস হয়ে গেছে।

পরাজিত স্বৈরাচার ও দোসররা ছাত্র-জনতার অর্জনকে নস্যাৎ করার ষড়যন্ত্র করছেন এ ষড়যন্ত্র মোকাবিকলায় নেতা-কর্মীদেরকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

বাংলাদেশ কাষ্টমসের রাজস্ব কর্মকর্তা রফিকুল ইসলামের সভাপতিত্বে মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর, পৌর জামায়াতে ইসলামীর আমির আতিকুর রহমান আতিক, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক রকিব লিটন, জোনাইল ছাহাতরু রাইছিয়া বালিকা দাখিল মাদরাসার সুপার মাওলানা হানিফ উদ্দিন, খোর্দ্দ জোনাইল প্রিন্সিপাল রইচ উদ্দীন আহমেদ নূরানী হাফিজিয়া মাদরাসার সেক্রেটারি মির্জা শরিফুল ইসলাম প্রমুখ।

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

ছাত্র-জনতা বুকের তাজা রক্ত ঢেলে দেশকে স্বৈরাচারমুক্ত করেছে : রেজাবুদ্দৌলা চৌধুরী

আপডেট সময় ০৫:৫৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪