ঢাকা ০২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া মাদারগঞ্জে ভিজিএফের চাল বেচাকেনার দায়ে ব্যবসায়ীকে জরিমানা, চাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জামালপুরে উন্নয়ন সংঘের সিএনএসএ প্রকল্প বিষয়ক ধারণা উপস্থাপন শেরপুরে ব্যবসায়ী জয়নালের বিরুদ্ধে চেক ডিজঅনার মামলায় সাজা সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণ : এক ব্যক্তিকে কারাদণ্ড শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

সরিষাবাড়ীতে ছাত্র ইউনিয়নের সমাবেশে হামলা, আহত ১৫

হামলায় আহত সাংবাদিক শহিদুল ইসলাম নিরব। ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ীতে ছাত্র ইউনিয়নের সমাবেশে হামলার ঘটনা ঘটেছে। এসময় হামলাকারিরা সমাবেশে ব্যানার, মঞ্চ ভাংচুর করে। ১৫ নভেম্বর শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পোগলদিঘা কলেজ মাঠে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় সরিষাবাড়ী প্রেসক্লাবের আহ্বায়ক ও ডেইলি স্টারের জামালপুর জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম নিরবসহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে তারা জানান। গুরুতর আহত অবস্থায় সাংবাদিক নিরবকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, ১৫ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় পোগলদিঘা কলেজ মাঠে ছাত্র ইউনিয়নের কাউন্সিল শুরু হয়। অনুষ্ঠান চলাকালে হঠাৎ ৫০-৬০ জন লোক অতর্কিত হামলা চালায়। এসময় ডেইলি স্টারের জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম নিরবসহ বেশ কয়েকজনকে মারধর করা হয়।

সাংবাদিক শহিদুল ইসলাম নিরব জানান, তিনি পেশাগত কাজে সম্মেলনের সংবাদ সংগ্রহ করতে গিয়েছিলেন। এ সময় সাংবাদিক পরিচয় দেওয়ার পরও হামলাকারীরা তাকে মারধর করে।

কাউন্সিলে অংশ নেয়া ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘ মল্লার বসু ও জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক রেদোয়ান খন্দকার মাহিন বলেন, স্বৈরাচার হাসিনা সরকার পতনের পর অনেক ছাত্র-ছাত্রী ছাত্র ইউনিয়নের দিকে ঝুঁকেছে। এই অংশ হিসেবে উপজেলা ছাত্র ইউনিয়নের কাউন্সিল অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের জমায়েত দেখে এটিকে ছাত্রলীগের অনুষ্ঠান মনে করে একদল দুষ্কৃতিকারী অতর্কিত হামলা করে। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার দাবি করেন তারা।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া সাংবাদিকদের বলেন, ঘটনা শোনার পরপরই হাসপাতালে গিয়ে আহত সাংবাদিকের সঙ্গে কথা বলেছি। ঘটনা তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া

সরিষাবাড়ীতে ছাত্র ইউনিয়নের সমাবেশে হামলা, আহত ১৫

আপডেট সময় ০৭:৪৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪