ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বকশীগঞ্জে পুকুরের পানিতে ডুবে কন্যাশিশুর মৃত্যু

ছবিটি প্রতীকী

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে রাইসা আক্তার (৮) নামে এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে। ১২ নভেম্বর মঙ্গলবার দুপুর ২টার দিকে বকশীগঞ্জ সদর ইউনিয়নের সূর্যনগর পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটি সূর্যনগর পূর্বপাড়া গ্রামের ফরহাদ হোসেন রাজনের মেয়ে।

বকশীগঞ্জ সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মির্জা সোহেল জানান, মঙ্গলবার দুপুরে রাইসা আক্তার তার সঙ্গীদের নিয়ে বাড়ির পাশের পুকুরের ধারে খেলতে যায়। খেলার সময় সে পুকুরের পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে রাইসার মৃত্যু হয়।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

বকশীগঞ্জে পুকুরের পানিতে ডুবে কন্যাশিশুর মৃত্যু

আপডেট সময় ০৪:৫৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪