ঢাকা ১২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর : প্রধানমন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি থাকলে পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে: আন্তঃশিক্ষা বোর্ড মাদারগঞ্জে ডোবায় ডুবে বৃদ্ধের মৃত্যু মা ও শিশু স্বাস্থ্যসেবায় বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ হলেন নকলার রাজিব নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৩৫ বিজিবির ত্রাণ বিতরণ জলাবদ্ধতায় চরম দুর্ভোগে দেওয়ানগঞ্জ পৌরবাসী শেরপুরে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ শীর্ষক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত বিচারক দম্পতির বাসায় চুরি, উদ্ধার হয়নি ১৯ লাখ টাকার মালামাল ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের দেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণের খাদ্যশস্যের মজুত রয়েছে : খাদ্য প্রতিমন্ত্রী

ইমামগণ সমাজের অন্যতম চালিকা শক্তি : ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ইমামগণ সমাজের অন্যতম চালিকা শক্তি। সবক্ষেত্রে একটি সামাজিক শক্তি রয়েছে। এই শক্তির নেতা হচ্ছেন ওলামাগণ।

২৯ অক্টোবর মঙ্গলবার দিনাজপুরে ইমাম প্রশিক্ষণ একাডেমিতে প্রশিক্ষণরত ইমামদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা খালিদ হোসেন বলেন, বাংলাদেশে প্রায় সাড়ে তিন লাখ মসজিদ আছে। এসব মসজিদের ইমামরা দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ানোর পাশাপাশি জুমার দিনে খুতবা দেন। তারা মানুষকে সততা, নৈতিকতা, ন্যায়পরায়ণতা, পিতামাতা ও প্রতিবেশির হক, সদাচরণের পাশাপাশি বিভিন্ন সামাজিক সমস্যা বাল্যবিবাহ, যৌতুক, মাদক প্রভৃতি বিষয়ে মানুষকে সচেতন করেন। তাই ইমামদের ভূমিকা সমাজের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ।

ধর্ম উপদেষ্টা আরও বলেন, ইমামদের সাথে জনগণের সম্পৃক্ততা অত্যন্ত নিবিড়। তারা ধর্মীয় জ্ঞানের আলোকে জনগণকে আলোকিত করেন, সঠিক পথ দেখান। জনগণও ইমামকে শ্রদ্ধা করেন, সম্মান দেখান।

ড. খালিদ বলেন, ইমামদের জন্য প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে ইমামদের সমাজিক অগ্রগতিতে অবদান রাখার সুযোগ অবারিত হয়। তারা প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি অন্যদের মাঝেও অর্জিত জ্ঞান সঞ্চারিত করে থাকেন। তাদের এ ভূমিকা সমাজ ও দেশের উন্নয়নকে ত্বরান্বিত করে।

মহানবী (সা.)-এর বিদায় হজের ভাষণের উদ্ধৃতি দিয়ে উপদেষ্টা বলেন, ইমামগণ দেড় হাজার বছর ধরে আল্লাহ ও রাসুলের বাণী পৌঁছানোর দায়িত্ব পালন করে যাচ্ছেন।

তারা আসমানের কথা যেমন বলেন, তেমনি জমিনের কথাও বলেন। জমিনের ওপরের মানুষের কল্যাণের কথাও বলেন। ইমামরা দুর্নীতি প্রতিরোধ ও দেশপ্রেমিক নাগরিক তৈরিতেও প্রয়াস চালিয়ে যান।

ইসলামিক ফাউন্ডেশন রংপুরের বিভাগীয় পরিচালক মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এ মতবিনিময় দিনাজপুর ইমাম প্রশিক্ষণ একাডেমির উপপরিচালক মো. আলমগীর হায়দার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস এম হাবিবুল হাসান প্রমুখ বক্তৃতা করেন।

পরে উপদেষ্টা দিনাজপুর সম্মিলিত কওমী পরিষদের আয়োজনে জেলা শিশু একাডেমি অডিটোরিয়ামে হজ ও উমরাহ বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। এতে উপদেষ্টা এবারের হজ প্যাকেজকে যৌক্তিক ও বাস্তবসম্মত করার প্রত্যয় ব্যক্ত করেন।সূত্র:বাসস।

জনপ্রিয় সংবাদ

সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর : প্রধানমন্ত্রী

ইমামগণ সমাজের অন্যতম চালিকা শক্তি : ধর্ম উপদেষ্টা

আপডেট সময় ০৭:৩৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪