ঢাকা ০৫:০৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

দেওয়ানগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় সাথি আক্তার নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে তারাটিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ। ২৪ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে উপজেলার হাতীভাঙ্গা ইউনিয়নের দক্ষিণ কাঠারবিল গ্রাম থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, দক্ষিণ কাঠারবিল গ্রামের কৃষক খোরশেদ আলমের স্ত্রী সাথি আক্তার তিন কন্যা সন্তানের জননী। তাদের সংসারে অভাব অনটন থাকায় প্রতিনিয়তি পারিবারিক কলহ লেগে থাকত। বৃহস্পতিবার রাতে গোয়াল ঘরে রশি দিয়ে ধর্ণার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সাথি আক্তার।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান বলেন, পারিবারিক অশান্তি থাকায় গৃহবধূ আত্মহত্যা করেছে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

দেওয়ানগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৪:১৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪