ঢাকা ০৬:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া মাদারগঞ্জে ভিজিএফের চাল বেচাকেনার দায়ে ব্যবসায়ীকে জরিমানা, চাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জামালপুরে উন্নয়ন সংঘের সিএনএসএ প্রকল্প বিষয়ক ধারণা উপস্থাপন শেরপুরে ব্যবসায়ী জয়নালের বিরুদ্ধে চেক ডিজঅনার মামলায় সাজা সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণ : এক ব্যক্তিকে কারাদণ্ড শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

সবাই মিলে দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে চাই : ওয়ারেছ আলী মামুন

পূজামণ্ডপ পরিদর্শন ও হিন্দু সম্প্রদায়ের লোকজনের সাথে কুশল বিনিময় শেষে বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। ছবি: বাংলারচিঠিডটকম

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেছেন, ধর্ম যার যার রাষ্ট্র সবার। যার যার ধর্মের কর্ম আমরা তার অবস্থান থেকে পালন করবো। উৎসব যার যার মত পালন করবো। সবাই মিলে এই বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে চাই।

১২ অক্টোবর দিবাগত রাত দেড়টার দিকে জামালপুর শহরের স্টেশনপাড়া দুর্গা পূজামণ্ডপ পরিদর্শন ও হিন্দু সম্প্রদায়ের লোকজনের সাথে কুশল বিনিময় শেষে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওয়ারেছ আলী মামুন আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছিলেন আমাদের বিএনপির নেতৃবৃন্দকে যাতে সুন্দর, সুষ্ঠুভাবে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন করা হয় সে ব্যাপারে সার্বিক সহযোগিতা করা। আমরা দলের পক্ষ থেকে সার্বিকভাবে খোঁজখবর নেয়ার চেষ্টা করেছি। প্রতিটি মণ্ডপে আমাদের দলীয় নেতাকর্মীদের দায়িত্ব দেওয়া হয়েছিল। আমার বিশ্বাস নেতৃবৃন্দ সেই দায়িত্ব পালন সঠিকভাবে পালন করেছেন।

তিনি বলেন, একটি সুন্দর পরিবেশের মাধ্যমে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে যাতে শারদীয় দুর্গাপূজার সমাপ্তি ঘটে। এই পূজাকে কেন্দ্র করে আমরা যেমন একসাথে ঐক্যবদ্ধ হয়েছি, আগামীদিনগুলোতেও আমরা একসাথে থাকতে চাই।

এ সময় উপস্থিত ছিলেন জামালপুর জেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. আব্দুল হালিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মনোয়ার ইসলাম কর্ণেল, যুগ্ম-সাধারণ সম্পাদক রিমন আকন্দ, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম সুমন প্রমুখ।

এর আগে তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে জামালপুর সদর উপজেলার মেষ্টা, তিতপল্লা, কেন্দুয়া, শাহবাজপুরসহ বেশ কয়েকটি ইউনিয়নের পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং পরিদর্শন বইয়ে মন্তব্য ও সাক্ষর এবং কুশল বিনিময় করেন। এছাড়াও তিনি হিন্দু সম্প্রদায়ের লোকজনের সার্বিক নিরাপত্তা বিষয়ে খোঁজখবর নেন।

জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া

সবাই মিলে দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে চাই : ওয়ারেছ আলী মামুন

আপডেট সময় ০৬:৩১:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪