ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

সময় এসেছে ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা ও দেশ গড়ার : নায়েবে আমীর মুজিবুর রহমান

বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সাবেক অধ্যাপক মুজিবুর রহমান। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন
নিজস্ব প্রতিবেদক, ইসলামপুর, বাংলারচিঠিডটকম

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির সিনিয়র নায়েবে আমীর সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, এখন সময় এসেছে ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা ও দেশ গড়ার। যারা ইসলামকে জঙ্গী বলেছে, তারাই নিশ্চিহ্ন হয়ে যাবে। আওয়ামী লীগের সরকারের আমলে যে হত্যা, গুম হয়েছে এখন তাদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে।

জামালপুরের ইসলামপুর উপজেলা জামায়াত ইসলামী বাংলাদেশের আয়োজনে ৩১ আগস্ট শনিবার বিকালে গুঠাইল বাজার কাচারী মাঠে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের কোরআন হাদিস অনুযায়ী জীবন গড়তে হলে ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে। তাই সামনে নির্বাচনে ইসলামপুর আসনে ড. ছামিউল হক ফারকীকে জয়ী করার আহ্বান জানান।

উপজেলা জামায়াতে ইসলামী আমীর খন্দকার মাও: লিয়াকত আলীর সভাপতিত্বে এতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ বিভাগের পরিচালক ও সাংগঠনিক সম্পাদক ড. ছামিউল হক ফারুকী, ময়মনসিংহ অঞ্চল টিম সদস্য সাবেক আমীর আইনজীবী নাজমুল হক সাঈদী, জামালপুর জেলা ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক খলিলুর রহমান, সেক্রেটারি আইনজীবী আব্দুল আওয়াল, উপজেলা জামায়াতে ইসলামী নায়েবে আমীর আমজাদ হোসাইন, সেক্রেটারি রাশেদুজ্জামান, পৌর জামায়াতে ইসলামী আমীর আবু মুছা, উপজেলা জামায়াতে ইসলামী ছাত্র শিবিরের সভাপতি আহসান উল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

সময় এসেছে ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা ও দেশ গড়ার : নায়েবে আমীর মুজিবুর রহমান

আপডেট সময় ০৫:৫৬:৪১ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪