ঢাকা ১১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

কুমিল্লায় গোমতী নদীর পানি কমছে

বাংলারচিঠিডটকম ডেস্ক:

কুমিল্লায় গোমতী নদীর পানি কমতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় বাংলাদেশের পূর্বাঞ্চল ও ভারতের ত্রিপুরা রাজ্যে ভারী বৃষ্টিপাত হয়নি। ফলে নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি একই সঙ্গে গোমতী নদীর পার্শ্ববর্তী নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে বলে কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. ওয়ালিউজ্জামান এ তথ্য জাতীয় বার্তা সংস্থা বাসসকে নিশ্চিত করে বলেন, গোমতীর পানি প্রতি ঘণ্টায় ১ সেন্টিমিটার করে কমছে।

কুমিল্লা জেলা প্রশাসন বলছে, দুর্গত এলাকায় সরকারি বেসরকারি উদ্যোগে পর্যাপ্ত খাদ্যসহায়তা পাঠানো হচ্ছে। তবে পর্যাপ্ত ট্রলার ও নৌকা সংকটে রয়েছে। গোমতীর বাঁধ ভেঙেছে বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের বুড়বুরিয়া নামক স্থানে।

সেখানকার ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন বলেন, আশ্রয়কেন্দ্রে সরকারিভাবে ত্রাণ দেওয়া হচ্ছে। কিন্তু সেখানে রয়েছে বিশুদ্ধ পানির সংকট। ভিক্টোরিয়া কলেজ থেকে আসা উদ্ধার কর্মী সোহরাব হোসেন শুভ বলেন, দুইদিন ধরে বুড়িচংয়ের পীরযাত্রাপুর, সাদেকপুর, আনন্দ নগর, ইছাপুর, ষোলনলে ত্রাণ বিতরণ করছি। তবে সেখানে খাবার পানি সংকট রয়েছে।

কুমিল্লার জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর বলেন, বন্যাকবলিত মানুষদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ চলছে। দুর্গত এলাকার সব শিক্ষাপ্রতিষ্ঠানকে আশ্রয়কেন্দ্র ঘোষণা করা হয়েছে। বন্যাকবলিত মানুষের জন্য শুকনো খাবার, স্যালাইন ও ওষুধ মজুদ আছে। ত্রাণসামগ্রী বিতরণ অব্যাহত আছে। আমরা সার্বক্ষণিক খোঁজ-খবর রাখছি।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকতা মোহাম্মদ আবেদ আলী বলেন, বুড়িচং উপজেলায় গোমতীর বাঁধ ভেঙে পৌনে ২ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এখন পর্যন্ত ১০ হাজার ৫৪৫ জন ৩৫টি আশ্রয় কেন্দ্রে গিয়েছেন। তিনি আরও বলেন, এক ট্রাক শুকনো খাবার ও খাবার পানি পাঠানো হয়েছে। ব্যক্তিগত উদ্যোগে অনেকেই ত্রাণ সহায়তা দিচ্ছেন। আজ আরও খাবার বরাদ্দ দেওয়া হবে।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

কুমিল্লায় গোমতী নদীর পানি কমছে

আপডেট সময় ০৪:২০:২০ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪