ঢাকা ০২:০৪ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

পাররামরামপুরে খালেদা জিয়ার জন্মদিন পালিত

বেগম খালেদা জিয়ার জন্মদিনে কেক কাটেন ব্যবসায়ী ইমদাদুল হক মিলন মন্ডল। ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল
নিজস্ব প্রতিবেদক, দেওয়ানগঞ্জ, বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৭৯তম জন্ম দিবস পালন করা হয়েছে। ১৬ আগস্ট শুক্রবার সকালে পাররামরামপুর ইউনিয়ন বিএনপি তারাটিয়া কার্যালয়ে কেককাটা, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল মোতালেব। এতে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ব্যবসায়ী ইমদাদুল হক মিলন মন্ডল, শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শফিউল আলম ফর্সা, যুবদলনেতা রাশেদুল ইসলাম মিন্টু, ছাত্রদলের সাবেক সভাপতি লুলু মন্ডল, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আব্দুল বাক্কী, ছাত্রদলের সভাপতি তাছকিন আহাম্মেদ ফাহিম, সাধারণ সম্পাদক সন্ধান, কৃষকদলের সভাপতি ফারুক মিয়া, স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফুলতুল ইসলাম ফরিদ, শ্রমিকদলের সভাপতি বাদশা মিয়া, মৎস্যজীবী দলের সভাপতি শেখ ফরিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কেক কাটার পর বেগম খালেদা জিয়ার জন্ম দিবসে তার দীর্ঘায়ু, সুস্থতা কামনা, সাম্প্রতিক ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদলসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

পাররামরামপুরে খালেদা জিয়ার জন্মদিন পালিত

আপডেট সময় ০৭:৫৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪