ঢাকা ০৮:১৩ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

বুধবার ঢাকাসহ ৪ জেলায় ১৩ ঘণ্টা কারফিউ শিথিল থাকবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলারচিঠিডটকম ডেস্ক:

ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলায় চলমান কারফিউ ৩১ জুলাই বুধবার সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ১৩ ঘণ্টা শিথিল থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

তিনি ৩০ জুলাই মঙ্গলবার সন্ধ্যায় মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক বৈঠক শেষে সাংবাদিকদের জানান, ঢাকাসহ ৪ জেলায় বুধবার থেকে শনিবার এই ৪ দিন কারফিউ রাত ৮টা থেকে সকাল ৭টা পর্যন্ত বলবৎ থাকবে। অন্যান্য জেলায়, স্থানীয় প্রশাসন কারফিউ সময়কাল সম্পর্কে সিদ্ধান্ত নেবে।’

মন্ত্রী তার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাতজন মন্ত্রী/প্রতিমন্ত্রী, সচিব এবং আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিদের সঙ্গে দেশের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে আইনমন্ত্রী আনিসুল হক, শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম চৌধুরী এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক উপস্থিত ছিলেন।

এছাড়া বৈঠকে সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক, র্যা বের মহাপরিচালক এবং আইনশৃঙ্খলা ও গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

বুধবার ঢাকাসহ ৪ জেলায় ১৩ ঘণ্টা কারফিউ শিথিল থাকবে : স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ১০:৪৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪