ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামপুরে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু

ছবিটি প্রতীকী

ছবিটি প্রতীকী

লিয়াকত হোসাইন লায়ন
নিজস্ব প্রতিবেদক, ইসলামপুর, বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় বন্যার পানিতে ডুবে সুহান (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার ডিগ্রীরচর দক্ষিণপাড়ায় ১৩ জুলাই শনিবার দুপুরে এই ঘটনা ঘটে। ওই শিশু দক্ষিণপাড়া এলাকার শহিদ শেখের ছেলে।

চেয়ারম্যান সামসুজ্জামান সুরুজ মাস্টার জানান, দুপুরের দিকে শিশু সুহান বাড়ির পাশে খেলাচ্ছলে বন্যার পানিতে গোসল করতে যায়। এক পর্যায়ে ডোবাতে তলিয়ে যায়। খবর পেয়ে স্বজনরা অনেক খোঁজাখুঁজির পর ভেসে উঠা লাশ উদ্ধার করে।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন তালুকদার বলেন, পানিতে ডুবে সুহান নামে এক শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আপলোডকারীর তথ্য

ইসলামপুরে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট সময় ০৭:১০:৫১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪