ঢাকা ১১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

জনগণের সেবক হওয়ার শপথ নিলেন উপজেলা চেয়ারম্যান রফিকুল

শপথবাক্য পাঠ করেন চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম (সর্ব ডানে), ভাইস চেয়ারম্যানআল আমিন হোসাইন ও মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার শিখা। ছবি : বাংলারচিঠিডটকম

শপথবাক্য পাঠ করেন চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম (সর্ব ডানে), ভাইস চেয়ারম্যান আল আমিন হোসাইন ও মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার শিখা। ছবি : বাংলারচিঠিডটকম

মমিনুল ইসলাম কিসমত
নিজস্ব প্রতিবেদক, সরিষাবাড়ী, বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম শপথ নিয়ে জনগণের সেবক হয়ে কাজ করার অঙ্গীকার করেছেন। নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আল আমিন হোসাইন ও মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার শিখাও শপথ নিয়ে একই অঙ্গীকার করেছেন।

৩ জুলাই বুধবার দুপুরে ময়মনসিংহ সার্কিট হাউজ মিলনায়তনে নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানকে শপথবাক্য পাঠ করান ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিদা।

শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) তাহমিনা আক্তার, বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকারের উপ-পরিচালক বিপিন চন্দ্র বিশ্বাসসহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিদা নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ শেষে তাদের অভিনন্দন জানান।

এ সময় বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিদা শপথ নেওয়া জনপ্রতিনিধিদের উদ্দেশে বলেন, জনগণ আপনাদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন। জনগণের সেবক হয়ে কাজ করতে হবে। পরিষদের অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে সমন্নয় রেখে যার যার দ্বায়িত্ব পালন করতে হবে। দেশের উন্নয়নে আপনাদের ভূমিকা অনেক। নিজেরা স্বচ্ছ থাকলে অন্যকে স্বচ্ছ রাখার নির্দেশ দিতে পারবেন। স্বচ্ছতার সাথে সবাই মিলে কাজ করলে দেশ আরও দ্রুত উন্নয়নের দিকে ধাবিত হবে। দুর্নীতিমুক্ত উপজেলা গড়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

নবনির্বাচিত চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম এ সময় সাংবাদিকদের বলেন, জনগণের সেবক হয়ে কাজ করতে চাই। জনগণের জীবনমানের উন্নয়ন করাই আমার লক্ষ্য। জীবনের শেষ মুর্হূত পর্যন্ত জনগণের সেবা করে যেতে চান তিনি।

উল্লেখ্য, গত ৫ জুন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৪র্থ ধাপে সরিষাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে ৪২ হাজার ২১৩ ভোট পেয়ে নির্বাচিত হন মো. রফিকুল ইসলাম রফিক, ভাইস চেয়ারম্যান পদে ৩২ হাজার ৭০১ ভোট পেয়ে নির্বাচিত হন আল আমিন হোসাইন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪১ হাজার ৮৫৩১১ ভোট পেয়ে নির্বাচিত হন মাহমুদা শিখা।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

জনগণের সেবক হওয়ার শপথ নিলেন উপজেলা চেয়ারম্যান রফিকুল

আপডেট সময় ০১:০৬:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪