ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাষ্ট্রপতির বাণী : দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী : সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য অপতথ্য রোধে গণমাধ্যমকর্মীদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান বিমান ও পর্যটনমন্ত্রীর ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি মাদারগঞ্জে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের ফিজির সমুদ্রসীমায় মোতায়েন হবে অস্ট্রেলিয়ার সৌরশক্তিচালিত সামরিক ড্রোন রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলা ‘লজ্জাজনক’ : ট্রাম্প ইরানী ব্যাংকের সঙ্গে সম্পর্কের অভিযোগে কিউবার ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে নিহত ৪ যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান মো. বাবুল মিঞা

আগামী প্রজন্মের জন্য নতুন পৃথিবী গড়ে তুলতে হবে : সদর ইউএনও পিংকি

বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকি। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জামালপুরে উন্নয়ন সংঘ আয়োজিত হিজড়া জনগোষ্ঠীর মানবাধিকার, যোগাযোগ ও ইতিবাচক আচরণ উন্নয়ন বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী বক্তৃতায় জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকি বলেন, হিজড়া বা তৃতীয় লিঙ্গের মানুষ আল্লাহরই সৃষ্টি। আমার সন্তানও হিজড়া হয়ে জন্ম নিতে পারে। তাদেরকে সম্মান জানানো প্রতিটি মানুষের নৈতিক দায়িত্ব। আমরা আগামী প্রজন্মের জন্য নতুন পৃথিবী গড়ে তুলতে চাই। যেখানে স্বাভাবিক শিশু ও নাগরিকদের মতো হিজড়া জনগোষ্ঠীর সদস্যরাও সমমর্যদা ও সম্মান পাবে। তিনি দৃঢ়তার সাথে বলেন, তার দায়িত্বপালনকালে গৃহহীন হিজড়াদের ঘরের ব্যবস্থা করা হবে। এছাড়া অন্যান্য সুযোগ সুবিধা সমহারে দেওয়া হবে।

১১ জুন মঙ্গলবার উন্নয়ন সংঘের প্রশিক্ষণ কেন্দ্র ডিটিআরসির শেওলা ভেন্যুতে অনুষ্ঠিত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লা। সঞ্চালনা করেন সংস্থার মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি মো. শিহাবুল আরিফ, উন্নয়ন সংঘের হিজড়া উন্নয়ন প্রকল্পের ব্যবস্থাপক লিটন সরকার, হিজড়া প্রতিনিধি আঙ্গুরী প্রমুখ। প্রশিক্ষণে অতিথি, সংস্থা কর্মীসহ ৪২ হিজড়া সদস্য অংশ নেন। আগামী ১৩ জুন প্রশিক্ষণ সমাপ্ত হবে বলে জানা যায়।

প্রথমবারের মতো উন্নয়ন সংঘে আসায় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।ছবি: বাংলারচিঠিডটকম

উল্লেখ বাংলাদেশের সর্ববৃহৎ স্টিল কোম্পানি বিএসআরএম এর আর্থিক সহায়তায় উন্নয়ন সংঘ প্রায় তিন বছর যাবৎ হিজড়া জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন প্রকল্পের মাধ্যমে জামালপুরে প্রাথমিক পর্যায়ে ২৫০ জন হিজড়াদের নিয়ে নানামূখী উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে। দেড় শতাধিক হিজড়াকে বিনা সুদে প্রত্যেককে ৩৫ হাজার টাকা করে বিভিন্ন আয়মুখী কাজে ঋণ দেওয়া হয়েছে। ঋণ আদায়ের হার প্রায় শতভাগ। ঋণ দেওয়ার আগে প্রত্যেককে ট্রেডভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়া আচরণ পরিবর্তন এবং মানবিক, সামাজিক মূল্যবোধ প্রতিষ্ঠায় বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাষ্ট্রপতির বাণী : দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ

আগামী প্রজন্মের জন্য নতুন পৃথিবী গড়ে তুলতে হবে : সদর ইউএনও পিংকি

আপডেট সময় ০৪:৩১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪