ঢাকা ০২:২৬ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

ঐতিহাসিক ৬ দফা দিবস : জামালপুরে আওয়ামী লীগের নানা কর্মসূচি পালিত

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা ও পৌর আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। ছবি: বাংলারচিঠিডটকম

মো. আলমগীর
নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জামালপুরে ঐতিহাসিক ৬ দফা দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ৭ জুন শুক্রবার সকালে জামালপুর পৌর আওয়ামী লীগের উদ্যোগে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচন সভাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে ৭ জুন সকালে শহরের বকুলতলারস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দের নেতৃত্বে আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সেখানে সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

দিবসটি উপলক্ষে জামালপুর পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ।

বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ। ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বিজু আহাম্মদের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, সহ-সভাপতি আইনজীবী আমান উল্লাহ আকাশ, সাংগঠনিক সম্পাদক আ ব ম জাফর ইকবাল জাফু, জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু, জেলা তাঁতি লীগের যুগ্ম-আহ্বায়ক সজিব, পৌর কৃষকলীগের ভারপ্রাপ্ত সভাপতি হাসান আলী, পৌর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মাহবুব আনাম বাবলা, পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মারুফা আনোয়ার পারুল, পৌর মৎস্যজীবী লীগের সদস্য সচিব খন্দকার জাহিদ হাসান সুমন, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মো. সাইফুল ইসলাম, পৌর যুব মহিলালীগের সভাপতি সায়মা হামজা সিমি, শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুনতাসীর রহমান সাদাফ, সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তন্ময় প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৬৬ সালের ৭ জুন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত বাঙালি জাতির মুক্তির সনদ ৬ দফা দাবির পক্ষে দেশব্যাপী তীব্র গণ-আন্দোলনের সূচনা হয়। বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে অনন্য প্রতিবাদী আত্মত্যাগের ভাস্বর এই একটি দিন।

বক্তারা আরও বলেন, ঐতিহাসিক ৬ দফা আন্দোলনে ঢাকা, নারায়ণগঞ্জে হামলা চালিয়ে অনেক লোককে হত্যা করা হয়েছিল। রাজাকার, আল সামস দেশে আজ নানা ধরনের ষড়যন্ত্র করে যাচ্ছে। এদের প্রতিহত করতে হবে। তাহলেই আগামীতে সোনার বাংলা বিনির্মাণ করা সম্ভব। সকল ষড়যন্ত্রকে প্রতিহত করতে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

ঐতিহাসিক ৬ দফা দিবস : জামালপুরে আওয়ামী লীগের নানা কর্মসূচি পালিত

আপডেট সময় ০৮:০৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪