ঢাকা ০৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই : মোস্তাফিজুর রহমান বাবুল নান্দিনায় ক্ষতিকর রং ও ভেজাল সামগ্রী মিশ্রিত মরিচ ধনিয়া গুঁড়া উদ্ধার, ৪ জনকে কারাদণ্ড গাঁজা কারবারিকে সাজা ধর্ষণের দায়ে আসামি ইউনুছের যাবজ্জীবন কারাদণ্ড নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

জামালপুরে আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস পালিত

শোভাযাত্রায় নেতৃত্ব দেন জেলা প্রশাসক মো. শফিউর রহমান। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

‘আসুন আমরা শব্দ দূষণ হ্রাসে সচেষ্ট হই’ এ আহ্বান রেখে ২৪ এপ্রিল বর্ণাঢ্য আয়োজনে জামালপুরে পালিত হয় আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস।

এ উপলক্ষে সকাল ১০টায় শহরের বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ চত্বর থেকে বের হয় শোভাযাত্রা। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. শফিউর রহমান।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুনমুন লিজার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ধারণাপত্র উপস্থাপন করেন পরিবেশ অধিদপ্তর জামালপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুকুমার সাহা। এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, ট্রাফিক পরিদর্শক গোলাম মওলা, জেলা প্রেসক্লাবের সভাপতি আইনজীবী ইউসুফ আলী, উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক সাংবাদিক জাহাঙ্গীর সেলিম, ক্যাবের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন প্রমুখ।

সভা সূত্র জানায়, সুরবর্জিত শব্দ বিশেষ করে যানবাহন, নির্মাণ যন্ত্র, বজ্রপাত, ডিজে পার্টির বাদ্যযন্ত্র, মাইকিং, পটকা, আতশবাজি, মিল কারখানার শব্দ, বিভিন্ন ধরনের সাইরেন, সামাজিক অনুষ্ঠানসহ বিভিন্ন উচ্চ শব্দ মানবদেহের জন্য প্রচণ্ড ঝুঁকির সৃষ্টি করছে। এর ফলে কানের সমস্যা, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, মানসিক সমস্যাসহ নানা রোগে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। শব্দ দূষণ প্রতিরোধে প্রচলিত আইনের পাশাপাশি জনসচেনতা সৃষ্টিতে সমন্বিত উদ্যোগ গ্রহণের জন্য বক্তারা জোর দাবি জানান।

অনুষ্ঠানে উন্নয়ন সংঘের জামালপুর এরিয়া প্রোগ্রাম, আনছার ভিডিপি, জামালপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়সহ বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের শতাধিক প্রতিনিধি অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ

জামালপুরে আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস পালিত

আপডেট সময় ০৯:৪৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪