ঢাকা ০১:৩২ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে : শিক্ষামন্ত্রী প্রকৃতির সুরক্ষায় ২০৩০ সালের লক্ষ্য অর্জনে নতুন অঙ্গীকার প্রায় ২০০ দেশের যুক্তরাষ্ট্রে জি-২০ জোটের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক, ইউক্রেন ইস্যুতে অনড় রাশিয়া দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ তৈরী করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী নকলায় মহাসড়কে গাছের গুঁড়িতে জনদুর্ভোগ, ৫ জনকে জরিমানা মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হলেন হুমায়ুন, সম্পাদক খাদেমুল বিশ্ব ইজতেমার আগেই মারকাজ পুনরুদ্ধারের দাবিতে ইসলামপুরে মহাসমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন ইলিশ ধরতে পদ্মা-মেঘনায় জেলেদের ভিড়

প্রত্যেক ছেলে-মেয়েকে খেলাধুলায় মনোনিবেশের আহ্বান হুইপ মাশরাফির

বাংলারচিঠিডটকম ডেস্ক :

জাতীয় সংসদের হুইপ মাশরাফি বিন মর্তুজা এমপি বলেন, ‘সুস্বাস্থ্য ও সুন্দর মনের অধিকারী হতে হলে প্রত্যেক ছেলে-মেয়েকে খেলাধুলায় মনোনিবেশ করতে হবে। প্রতিটি মানুষের জীবনে খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজে একজন খেলোয়াড় হিসেবে বিশ্বাস করি খেলোয়াড়রা প্রতিদিন হারে, কিন্তু ঠিকই মাঠে যায় জিততে।’

নড়াইলে চলমান ৩ দিনব্যাপী বঙ্গবন্ধু ৪৩তম জাতীয় সাইক্লিং প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি ৮ মার্চ এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘প্রতিদিন আবার জেতার জন্য নতুন করে খেলার মাঠে নামে। এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীসহ খেলোয়াড়দের উদ্দেশ্যে মাশরাফি বলেন, আপনারা যা কিছু করবেন দেশের জন্য করবেন। জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে সুনাম বয়ে আনতে তিনি ক্রীড়াবিদদের প্রতি উদাত্ত আহবান জানান।’

নড়াইল বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ স্টেডিয়ামে জাতীয় সাইক্লিং প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্ত্রী পরিষদ বিভাগের সাবেক সচিব ও সাইক্লিং ফেডারেশনের সভাপতি কবির বিন আনোয়ার।

বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের ব্যবস্থাপনায় ও নড়াইল জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এ সাইক্লিং প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, পুলিশ সুপার মোহা: মেহেদী হাসান, সাইক্লিং ফেডারেশনের সহ-সভাপতি কাজী ইলিয়াস আহমেদ, সাধারন সম্পাদক মোহাম্মদ তাহের উল আলম, নড়াইল জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু প্রমূখ।

বাংলাদেশ সেনাবাহিনী,বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি),বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার ও ভিডিপি,ঢাকা জেলা ক্রীড়া সংস্থা, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা, স্বাগতিক নড়াইল জেলা ক্রীড়া সংস্থাসহ দেশের বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থার মোট ২৮টি দল প্রতিযোগিতায় অংশ গ্রহণ করছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী

প্রত্যেক ছেলে-মেয়েকে খেলাধুলায় মনোনিবেশের আহ্বান হুইপ মাশরাফির

আপডেট সময় ১০:৩৬:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪