ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট : জামালপুর জিলা স্কুলকে ৯৭ রানে হারিয়েছে বঙ্গবন্ধু আইডিয়াল

জামালপুর জিলা স্কুল এবং বঙ্গবন্ধু আইডিয়াল স্কুল এণ্ড কলেজ দলের ম্যাচ। ছবি : বাংলারচিঠিডটকম

ক্রীড়া প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ৫ মার্চের ম্যাচে জামালপুর জিলা স্কুল দলকে ৯৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে বঙ্গবন্ধু আইডিয়াল স্কুল এণ্ড কলেজ দল। বিসিবির আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জামালপুর জিলা স্কুল মাঠে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। জামালপুর জেলার চারটি স্কুল দল এতে অংশ নিচ্ছে।

ম্যাচের টসে জিতে বঙ্গবন্ধু আইডিয়াল স্কুল এণ্ড কলেজ দলের অধিনায়ক আল-আমীন প্রথম ইনিংসে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ৩৫ ওভারের ম্যাচে তারা ৩২.২ ওভারে সবগুলো উইকেটের বিনিময়ে সংগ্রহ করে ১৮৭ রান। (নিহাল ৪১, লিমন ৩৬, বিপুল ৩০, আহাদ ২৭, রাজ দ্বীপ ১১, সিয়াম ৩/৪০, উৎস ৩/৩১, সাকিব ২/৬, নৈশ ১/২৩, সিমান্ত ১/১৭, বোলাররা অতিরিক্ত দিয়েছে ৩২ রান)।

ম্যাচের টস পর্বে দুই আম্পায়ার ও দুই দলের অধিনায়ক। ছবি : বাংলারচিঠিডটকম

ম্যাচের দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ১৮৮ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নামে অধিনায়ক উৎসর জামালপুর জিলা স্কুলের ব্যাটাররা। ২১.১ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ৯০ রান করেছে তারা। ফলে ৯৭ রানের বড় ব্যাবধানে ম্যাচ জিতেছে বঙ্গবন্ধু আইডিয়াল স্কুল এণ্ড কলেজ দল এবং তাদের অলরাউন্ডার বিপুল ম্যাচসেরা হয়েছে। (আনান ২২, জিম ১৩, সাকিব ১০, রাজ দ্বীপ ৩/৪, বিপুল ২/২০, সিমান্ত ২/২৪, বোলাররা অতিরিক্ত দিয়েছে ১৭ রান)।

ম্যাচ আম্পায়ারের দায়িত্ব পালন করেন মো. জাহাঙ্গীর ও ফুয়াদ হাসান।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট : জামালপুর জিলা স্কুলকে ৯৭ রানে হারিয়েছে বঙ্গবন্ধু আইডিয়াল

আপডেট সময় ১১:০৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪