ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

মেলান্দহে জাতীয় ভোটার দিবস পালিত

মেলান্দহে জাতীয় ভোটার দিবস উপলক্ষে শোভাযাত্রা বের করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

মুত্তাছিম বিল্লাহ
মেলান্দহ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

‘সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো’ এই প্রতিপাদ্যে জামালপুরের মেলান্দহে ৬ষ্ঠ জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। ২ মার্চ সকাল ১০টায় উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে দিবসটি পালন করা হয়।

দিবসটি উপলক্ষে একটি শোভাযাত্রা উপজেলা নির্বাচন অফিস থেকে বের হয়ে মেলান্দহ বাজারের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে মির্জা আজম আধুনিক অডিটোরিয়ামে এসে শেষ হয়।

পরে জাতীয় ভোটার দিবস নিয়ে এক আলোচনা সভা করে উপজেলা নির্বাচন অফিস। এতে উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা আবির হাসানের সঞ্চালনায় বক্তব্য দেন, মেলান্দহ থানার ওসি তদন্ত কবির হোসেন, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা ফিরোজ আহমেদ, উপজেলা কৃষি অফিসের সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল ওয়াহাব প্রমুখ।

এছাড়াও উপজেলা নির্বাচন অফিসের ডাটা এন্ট্রি অপারেটর রেজাউল করিম, স্ক্যানিং অপারেটর মোশারফ হোসেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আরও অনেকে এসময় উপস্থিত ছিলেন।

দিবসটি উপলক্ষে নতুন ভোটারদের বায়োমেট্রিক গ্রহণ, ভোটার সংশোধনী ও স্থানান্তর আবেদনসহ বিভিন্ন কার্যক্রম সম্পন্ন করে উপজেলা নির্বাচন অফিস।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

মেলান্দহে জাতীয় ভোটার দিবস পালিত

আপডেট সময় ০৭:১২:১২ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪