ঢাকা ১২:২২ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

মোস্তাফিজ চট্টগ্রামে গুরুতর আহত, আইসিইউ’তে ভর্তি

বাংলারচিঠিডটকম ডেস্ক : বাংলাদেশের পেস বোলার মোস্তাফিজ মাথায় গুরুতর আহত হয়ে চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালের আইসিইউ’তে ভর্তি আছেন। সিটি স্ক্যান রিপোর্টের পর সর্বশেষ অবস্থা জানা যাবে।

১৮ ফেব্রুয়ারি সকালে সাগরিকা জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে বিপিএলের অনুশীলনের সময় মাথায় বল এসে পড়লে গুরুতর আহত হন মোস্তাফিজ। তাঁকে দ্রুত স্টেডিয়াম থেকে এম্বুলেন্সে বন্দর হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে চিকিৎসকের পরামর্শে তাঁকে ফয়’স লেকস্থ ইম্পেরিয়াল হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাৎক্ষণিক আইসিইউতে স্থানান্তর করেন।

বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলমগীর মোহাম্মদ সিরাজ উদ্দিন বাসস’কে জানান, ‘বিপিএলের চলতি আসরে মোস্তাফিজ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলছেন। আজ সকালে টিমের সাথে তিনি অনুশীলনের জন্য সাগরিকা মাঠে আসেন। অনুশীলনের এক পর্যায়ে দাঁড়িয়ে টিম-মেটদের সাথে কথা বলছিলেন তিনি। দুপুর ১২ টার দিকে পাশেই আরেকটি নেটে ব্যাটিং প্র্যাকটিস করছিলেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার ম্যাথিউ ফোর্ড। এ সময় ফোর্ডের সজোরে হাঁকানো একটি বল পেসার মোস্তাফিজের মাথার পিছনে এসে লাগে। সাথে সাথেই বসে পড়েন তিনি।’

আলমগীর সিরাজ জানান, ‘তাৎক্ষণিক মোস্তাফিজকে বন্দর হাসপাতালে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ডাক্তারদের পরামর্শে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ইম্পেরিয়াল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সেখানে তিনি আইসিইউতে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে আছেন। তাঁর মাথার সিটি স্ক্যান করানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর জানা যাবে মোস্তাফিজের আঘাত কতোটা গুরুতর।’

উল্লেখ্য, চলমান চট্টগ্রাম পর্বের জন্য বিপিএলে অংশগ্রহণকারী টিমের সদস্যরা বর্তমানে এখানে অবস্থান করছেন।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

মোস্তাফিজ চট্টগ্রামে গুরুতর আহত, আইসিইউ’তে ভর্তি

আপডেট সময় ০১:৫৫:০০ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪