ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

আমরা যেন সবাই উন্নয়নমুখী হই : আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ

পঁচিশে যুগান্তর। জামালপুর প্রেসক্লাবে কাটা হয় কেক। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ বলেছেন, গণতন্ত্র এখন হচ্ছে উন্নয়নের গণতন্ত্র। আমরা যেন সবাই উন্নয়নমুখী হই।

দৈনিক যুগান্তরের ২৫ বছরে পদার্পণ উদযাপন উপলক্ষে জামালপুর প্রেসক্লাবে আয়োজিত কেককাটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মুহাম্মদ বাকী বিল্লাহ।

তিনি আরও বলেন, আমরা যেন ভাল বিষয়গুলো তুলে ধরি। আমরা যেন প্রতিদিন সাংবাদিকতায় ইতিবাচক থাকার চেষ্টা করি। নেতিবাচক বিষয়গুলো পরিহার করে ইতিবাচক দিকগুলো, যেগুলো সমাজের শান্তি, শক্তি, কল্যাণ, মঙ্গল, অগ্রগতির সূচক নির্ধারণ করে, সেই বিষয়গুলো যেন আমাদের লেখনির মধ্য দিয়ে তুলে ধরার চেষ্টা করি। দৈনিক যুগান্তরের প্রকাশনার সফলতা কামনা করেন প্রধান অতিথি।

জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লুৎফর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা ও মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. সুজাত আলী ফকির, প্রবীণ সাংবাদিক সুশান্ত কানু, সাংবাদিক কবি সাযযাদ আনসারী প্রমুখ।

এর আগে অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন দৈনিক যুগান্তরের জামালপুর প্রতিনিধি প্রভাষক মো. মাহফুজুর রহমান।

পরে প্রধান অতিথি জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ অন্যান্য অতিথিদের সাথে নিয়ে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

আমরা যেন সবাই উন্নয়নমুখী হই : আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ

আপডেট সময় ০৭:৩২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪