ঢাকা ০৬:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন ফলবান কলাগাছ কর্তনের ন্যায্য বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মাদারগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত মাদারগঞ্জে ছাগল-ভেড়ার পিপিআর রোগ নির্মূলে টিকাদান কর্মসূচি শুরু প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

শীতার্তদের কম্বল দিল মোজাম্মেল মমতাজ ফাউন্ডেশন

চর পাকেরদহে শীতার্তদের মাঝে মোজাম্মেল মমতাজ ফাউন্ডেশনে কম্বল বিতরণ করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

মাদারগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার মোজাম্মেল মমতাজ ফাউন্ডেশন এক হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে। উপজেলার চর পাকেরদহ এলাকায় ২৪ জানুয়ারি সকালে এসব কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণ করেন মাদারগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ওবায়দুর রহমান বেলাল। এ সময় ফাউন্ডেশনের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রাজা, মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহিদুর রহমান উজ্জল, মোজাম্মেল মমতাজ মহিলা কারিগরি কলেজের অধ্যক্ষ শফিউল আলম, চর পাকেরদহ ইউপি চেয়ারম্যান বদরুল আলম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ নজরুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।

মোজাম্মেল মমতাজ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রাজা জানান, চার শতাধিক হাফিজিয়া মাদরাসার দরিদ্র ছাত্রসহ এক হাজার অসহায় গরিব মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

তিনি আরও জানান, এই ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবছর প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার, গৃহহীনদের ঘর, মেধাবী অথচ গরিব ছাত্রদের মাঝে সাইকেল ও বৃত্তি প্রদান করা হয়। এই প্রতিষ্ঠানটি অলাভজনক ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠান। নিজেদের অর্থে এই ফাউন্ডেশন পরিচালিত হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায়

শীতার্তদের কম্বল দিল মোজাম্মেল মমতাজ ফাউন্ডেশন

আপডেট সময় ০৯:১৯:১০ অপরাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪