ঢাকা ০২:৫০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

চালের বাজার তদারকিতে খাদ্য অধিদপ্তরের চার টিম

বাংলারচিঠিডটকম ডেস্ক :

চালের দাম বেড়ে যাওয়ায় ঢাকা মহানগরে খোলা বাজারে বিক্রি (ওএমএস) কার্যক্রমে আরও স্বচ্ছতা আনতে এবং বাজার তদারকি করতে চারটি ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ও উপপরিচালকদের সমন্বয়ে টিমগুলো গঠন করা হয়। মঙ্গলবার এ বিষয়ে খাদ্য অধিদপ্তর আদেশ জারি করে।

স্বল্প আয়ের মানুষকে ন্যায্য দরে খাদ্য সহায়তা দিতে ঢাকাসহ সব সিটি করপোরেশন এবং বিভাগীয় ও জেলা শহরে ওএমএস কার্যক্রমের আওতায় চাল ও আটা বিক্রি করা হচ্ছে।

খাদ্য অধিদপ্তরের পরিচালক মাহবুবুর রহমান স্বাক্ষরিত আদেশে বলা হয়, একটি ভিজিলেন্স টিম প্রতিদিন খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালকের পরামর্শে কমপক্ষে চারটি ওএমএস বিক্রয় কেন্দ্র (দোকান ও ট্রাকসহ) এবং দুটি বাজার পরিদর্শন করবে। নির্ধারিত ছক মোতাবেক পরিদর্শন প্রতিবেদন পরবর্তী কর্মদিবসের মধ্যেই মহাপরিচালক বরাবর দাখিল করবে। প্রতিটি টিমের সমন্বয়কারীও মাঝে মাঝে ভিজিলেন্স টিমের পরিদর্শনে অংশ নেবেন। এ ছাড়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে জরুরি পরিদর্শন কার্যক্রম পরিচালনা করা হবে।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

চালের বাজার তদারকিতে খাদ্য অধিদপ্তরের চার টিম

আপডেট সময় ০১:১১:৫০ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪