ঢাকা ০১:৩৫ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

ময়মনসিংহ-৩ আসনে আওয়ামী লীগের নিলুফার আনজুম পপি বিজয়ী

বাংলারচিঠিডটকম ডেস্ক :

ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী নিলুফার আনজুম পপি ৫৪ হাজার ৪৯১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা পেয়েছেন ৫২ হাজার ৫৬৬ ভোট।

১৩ জানুয়ারি ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের স্থগিত কেন্দ্র সহনাটি ইউনিয়নের ভালুকাপুর উচ্চ বিদ্যালয়ে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়। এ কেন্দ্রে ৩০৩২ ভোটের মধ্যে নৌকার প্রার্থী নিলুফার আনজুম পপি পেয়েছেন ১২৯৫ ভোট এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা পেয়েছেন ৩৫৫ ভোট।

ভালুকাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার প্রফেসর মোশাররফ হোসেন বেসকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন। ময়মনসিংহ জেলার জাতীয় সংসদ নির্বাচনে ১১টি আসনের মধ্যে ৫টি আসনে আওয়ামী লীগের নৌকা এবং ৬টি আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।

গত ৭ জানুয়ারি ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সহনাটি ইউনিয়নের ভালুকাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়। এ আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী নিলুফার আনজুম পপি ৯৮৫ ভোট পেয়ে এগিয়ে ছিলেন। তিনি পেয়েছিলেন ৫৩ হাজার ১৯৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা পেয়েছিলেন ৫২ হাজার ২১১ ভোট।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

ময়মনসিংহ-৩ আসনে আওয়ামী লীগের নিলুফার আনজুম পপি বিজয়ী

আপডেট সময় ০৮:০৯:১০ অপরাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০২৪