ঢাকা ০১:০০ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী আগামী ৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল পাঁচ বছরে মাদারগঞ্জে এক লাখ গাছ লাগানোর ঘোষণা বিএনপির সরিষাবাড়ীতে মাদক জুয়ার বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি জামালপুরে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু জামালপুরে মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী সোহেল রানা খানের আলোচনা সভা অনুষ্ঠিত জমজমাট আয়োজনে ‘জামালপুর জেলা সমিতি অব নর্থ আমেরিকা ইনক’র অভিষেক অনুষ্ঠিত মাদারগঞ্জে চরাঞ্চলের ২৩০ পরিবার পেল হাঁস-মুরগি জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

ঘোষিত ২২৭টি আসনের মধ্যে আওয়ামী লীগ ১৬৭, স্বতন্ত্র ৪৯

বাংলারচিঠিডটকম ডেস্ক :

আওয়ামী লীগ নির্বাচনের ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে। ভোট গণনা এখনও চলছে। নির্বাচন কমিশন এ কথা জানিয়েছে।

এ পর্যন্ত ২২৪টি আসনে নির্বাচন কমিশনের ঘোষিত বেসরকারি ফলাফলে আওয়ামী লীগ ১৬৭টি আসন, স্বতন্ত্র প্রার্থীরা ৪৯টি আসন এবং জাতীয় পার্টি ১০টি এবং জাতীয় সমাজতান্ত্রিক দল একটি আসনে জয়ী হয়েছে।

নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম জাতীয় বার্তা সংস্থা বাসসকে বলেন, “ভোট গণনা চলার প্রেক্ষিতে আমরা আপনাকে বলতে পারি ফলাফলে আওয়ামী লীগ এগিয়ে রয়েছে।”

৮ জানুয়ারি সকালের মধ্যে ভোট গণনা শেষ হলে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে বলে জানান তিনি।

গণনার সাথে জড়িত অন্য একজন কর্মকর্তা বলেছেন, নির্বাচন কমিশন রিটার্নিং অফিসারদের কাছ থেকে প্রাপ্ত ফলাফলগুলো গণনা করছে এবং প্রায় ২০০টি নির্বাচনী এলাকার এ পর্যন্ত প্রাপ্ত ফলাফল চূড়ান্ত করেছে। তিনি অবশ্য বিস্তারিত আর কিছু বলেননি।

তবে মাঠের নির্বাচনী চিত্র অনুযায়ী, ক্ষমতাসীন আওয়ামী লীগ টানা চতুর্থ মেয়াদে জয়ী হতে চলেছে, যা পঞ্চম মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে টানা চতুর্থবারের মতো সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালনের সুযোগ করে দিচ্ছে।

ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন, ভোটারদের উপস্থিতি ছিল প্রায় ৪০ শতাংশ, যদিও কিছু ছোটখাটো বিক্ষিপ্ত ঘটনা ছাড়া ভোটের সময় বড় ধরনের কোনো অনিয়মের খবর পাওয়া যায়নি।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

ঘোষিত ২২৭টি আসনের মধ্যে আওয়ামী লীগ ১৬৭, স্বতন্ত্র ৪৯

আপডেট সময় ১২:০৭:৩২ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪