ঢাকা ০২:২৬ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

প্রণোদনার টাকা পেলেন বিদেশ ফেরত কর্মীরা

বাংলারচিঠিডটকম ডেস্ক :
রেইজ প্রকল্পের আওতায় প্রণোদনার টাকা পেয়েছেন বিদেশফেরত কর্মীরা। ২৭ ডিসেম্বর প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন আর্থিক সহায়তা প্রকল্পের উদ্বোধন করেন। পটুয়াখালীর পিয়ারা বেগম ও পাবনার সোহেল রানার ব্যাংক হিসাবে সাড়ে ১৩ হাজার টাকা করে হস্তান্তরের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়। একই সঙ্গে ৫১৪ জন বিদেশফেরত অভিবাসী কর্মীর ব্যাংক হিসাবে প্রণোদনার টাকা দেওয়া হয়েছে।

প্রবাসীকল্যাণ ভবনে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের রেফারেল ও আরপিএল প্রদানবিষয়ক মতবিনিময় অনুষ্ঠানে অনলাইন ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে প্রণোদনার টাকা দেওয়া হয়। রেইজ প্রকল্পের বাস্তবায়নকারী সংস্থা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক হামিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন– সরকারি রিক্রুটিং এজেন্সি বোয়েসেল, যুব উন্নয়ন অধিদপ্তর, বিসিকসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা।

বিশ্বব্যাংকের ঋণে রেইজ প্রকল্পের আওতায় বিদেশফেরত দুই লাখ কর্মীকে সাড়ে ১৩ হাজার করে মোট ১৭০ কোটি টাকা দেবে সরকার। ২০১৫ সাল থেকে ফেরত আসা কর্মীরা এ সুবিধা পাবেন। ড. আহমেদ মুনিরুছ সালেহীন বলেন, বিদেশফেরত কর্মীদের আত্মকর্মসংস্থানে সহযোগিতা করতে হবে।

প্রকল্প পরিচালক সৌরেন্দ্র নাথ সাহা বলেন, বিদেশফেরত অভিবাসী কর্মীদের আত্মকর্মসংস্থানে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক সইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। ২৩ হাজার ৫০০ কর্মীকে প্রশিক্ষণ সহযোগিতা দেওয়া হবে।সূত্র:সমকাল।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

প্রণোদনার টাকা পেলেন বিদেশ ফেরত কর্মীরা

আপডেট সময় ০৪:৪৬:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩