ঢাকা ০৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

জামালপুর সদরে নৌকা প্রতীকের এমপি প্রার্থীর গণমিছিল

জামালপুরে গণমিছিলে নেতৃত্ব দেন নৌকা প্রতীকের এমপি প্রার্থী আবুল কালাম আজাদ।ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা
নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জামালপুর-৫ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের এমপি প্রার্থী সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদের গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

২৮ ডিসেম্বর বিকেলে স্থানীয় জিলা স্কুল মাঠ থেকে এ গণমিছিল বের করা হয়। এসময় গণমিছিলটি জনসমুদ্রে পরিণত হয়।

গণমিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি। গণমিছিলের সামনে থেকে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন জামালপুর-৫ আসনে নৌকা প্রতীকের এমপি প্রার্থী আবুল কালাম আজাদ।

গণমিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের পিটিআই ফটকের সামনে গিয়ে শেষ হয়।

জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দের সঞ্চালনায় গণমিছিলে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী, পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম ও সাধারণ সম্পাদক পৌর মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন প্রমুখ অংশ নেন।

গণমিছিলে জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ ছাড়াও আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক লোক অংশ নেন। এছাড়া গণমিছিলে নৌকা পাগল কর্মী-সমর্থকরাও অংশ নিয়ে নৌকা মার্কার স্লোগান দেন।

এর আগের জামালপুর জিলা স্কুল মাঠে নির্বাচনী জনসভার আয়োজন করা হয়। বিকেল সাড়ে ৩টার দিকে ময়মনসিংহ বিভাগের জামালপুর ও শেরপুর জেলা, ঢাকা বিভাগের কিশোরগঞ্জ ও নরসিংদী জেলা এবং চট্টগ্রাম বিভাগের চাঁদপুর ও বান্দরবান জেলার নির্বাচনী জনসভায় ভার্চুয়ালে যুক্ত হয়ে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালে যুক্ত হয়ে জামালপুর জেলার ৫টি আসনের সংসদীয় আসনের নৌকা প্রতীকের এমপি প্রার্থীদেরকে সকলের সাথে পরিচয় করিয়ে দেন এবং নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন।

এসময় জেলা আওয়ামী লীগ, উপজেলা, পৌর আওয়ামী লীগ, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

জামালপুর সদরে নৌকা প্রতীকের এমপি প্রার্থীর গণমিছিল

আপডেট সময় ০৮:১৯:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩