ঢাকা ০২:৩২ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

বাংলাদেশ বিক্রি করে ক্ষমতায় আসতে হবে, এমন রাজনীতি করি না : শেখ হাসিনা

বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

বাংলারচিঠিডটকম ডেস্ক :

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ বিক্রি করে ক্ষমতায় আসতে হবে বা দেশের সম্পদ বিক্রি করে ক্ষমতায় আসতে হবে, এমন রাজনীতি করি না।

২৩ ডিসেম্বর বিকেল ৩টায় রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ ভবন থেকে ছয় জেলার নির্বাচনি জনসভায় ভার্চুয়াল বক্তব্যে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে। এদেশকে ভালোবাসি, এদেশের মানুষকে ভালোবাসি। এদেশের মানুষের জন্যই আমার সংগ্রাম।

নির্বাচনে না এসে আবারও অগ্নিসন্ত্রাস শুরু করেছে বিএনপি, এমন দাবি করে আওয়ামী লীগ সভাপতি বলেন, তারা নির্বাচন ঠেকানোর নামে ২০১৩-১৪ সালের মতো আবারও অগ্নিসন্ত্রাস শুরু করেছে। তারা আবারও ভয়ংকর রূপ নিয়ে নেমেছে। রেলে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করেছে।

বিএনপির নেতা কে এমন প্রশ্ন তুলে তিনি বলেন, তাদের দুই নেতাই তো সাজাপ্রাপ্ত। দুর্নীতি ও এতিমের টাকা আত্মসাৎ করে খালেদা জিয়া আজ সাজাপ্রাপ্ত। আর তার ছেলে তারেক রহমান হাওয়া ভবন খুলে দুর্নীতির আখড়া, সন্ত্রাস-জঙ্গিবাদ করে আমাদের বহু নেতা-কর্মীকে হত্যা করেছে। আর এ কারণে ২০০৭ সালে রাজনীতি করবে না এমন মুচলেকা দিয়ে দেশত্যাগ করে। এখন বিদেশ থেকে পুড়িয়ে পুড়িয়ে মানুষ মারার হুমকি দিচ্ছে।

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট চেয়ে শেখ হাসিনা বলেন, এবারের ভোট উন্মুক্ত করে দেওয়া হয়েছে। জনগণ যাকে ভোট দেবে সেই নির্বাচিত হবে। প্রত্যন্ত অঞ্চলেও উন্নতি ও কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। সেই ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে।

এর আগে ২২ ডিসেম্বর সংবাদ বিজ্ঞপ্তিতে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া জানান, রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ ভবন থেকে ৬ জেলার নির্বাচনী ভার্চুয়াল জনসভায় অংশগ্রহণ করবেন।

আওয়ামী লীগ সভাপতি পর্যায়ক্রমে খুলনা বিভাগের কুষ্টিয়া, ঝিনাইদহ ও সাতক্ষীরা, বরিশাল বিভাগের বরগুনা, ময়মনসিংহ বিভাগের নেত্রকোণা এবং চট্টগ্রাম বিভাগের রাঙ্গামাটি জেলার নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন।

এর আগে, ২১ ডিসেম্বর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ৫ জেলার নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি অংশগ্রহণ করে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।সূত্র:ইত্তেফাক।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

বাংলাদেশ বিক্রি করে ক্ষমতায় আসতে হবে, এমন রাজনীতি করি না : শেখ হাসিনা

আপডেট সময় ০৬:১৫:১৫ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩